সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা ও তার সাত সহযোগী গ্রেপ্তার

উচ্চকন্ঠ   06-Nov-2025   78

Photo

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মোল্লা (৪৮) এবং তার সাত সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত বরমী ইউনিয়নের বরকুল গ্রামে এনামুলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কৃতরা হলো- শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মৃত আবদুল আহাদের ছেলে ও বরমী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মোল্লা (৪৮), তার সহযোগী শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল এবং তোফাজ্জল। স্থানীয়রা জানান, এনামুল হক মোল্লা এক সময় বরমীতে ত্রাসের রাজত্ব চালিয়েছিলেন। তার নামে একাধিক মামলা থাকায় নাম পরিবর্তন করে আব্দুল্লাহ আল মামুন নামে ২০১৭ সালে সৌদি আরবে চলে যান। ২০২৪ সালের ৫ আগস্টের পর সৌদি আরব থেকে এনামুল দেশে আসেন। সে সময় হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে আসেন। সম্প্রতি তিনি মক্কা মেসফালাহ সৌদি আরব বিএনপির সভাপতি পরিচয়ে শ্রীপুর উপজেলার সব জায়গায় পোস্টার টানিয়ে গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সভা-সমাবেশ, মিছিল-মিটিং করে ব্যাপক প্রচারণা চালান। শ্রীপুর থানার এসআই জুনায়েদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার দিবাগত রাতে যৌথবাহিনী সাবেক ছাত্রদল নেতা বরকুল গ্রামের এনামুল হক মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বরমী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সহযোগীদের গ্রেপ্তার করে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ২টি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ৪টি ওয়াকিটকি, ২টি ইলেকট্রিক শর্ট মেশিন, একটি হ্যামার নেল গান, একটি চাকু উদ্ধার করা হয়। আটককৃতদের বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিএনপি নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সম্প্রতি ঘোষিত গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, এনামুল হক মোল্লা চিহ্নিত সন্ত্রাসী। সন্ত্রাসী কার্যকলাপের জন্য ২০০১ সালে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সন্ত্রাসী কর্মকান্ড করে সে দেশ থেকে পালিয়ে গিয়েছিল।

office@ukantho.com


Photo

কালিগঞ্জে ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলা শুরু

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ‘দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’...

Photo

শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা প্রতিরোধে নতুন নির্দেশনা জারি

এফএনএস: করোনা প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি...

Photo

বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সালাহউদ্দিন

এফএনএস: সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক...

Photo

সোনার দোকানে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-ককটেলসহ গ্রেপ্তার ৭

এফএনএস: ডাকাতির প্রস্তুতির সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আন্তঃজেলা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত