শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে কৃষক সংবর্ধনা ও কৃষি উপকরণ বিতরণ

উচ্চকন্ঠ   02-Nov-2025   63

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক ছাড়া পৃথিবী অচল—এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে কৃষকদের সংবর্ধনা ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে সদর উপজেলার রামনগর গ্রামে পরিবেশবিদ জহির রায়হান এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনাইদ হাবীব, পরিবেশবিদ জহির রায়হান, কুমড়াবাড়ীয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হারুন-অর রশিদ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে এলাকার ২০ জন কৃষককে সংবর্ধনা জানানো হয় এবং তাদের মাঝে মাথাল, কাস্তে ও গামছা বিতরণ করা হয়।
অনুষ্ঠানের আয়োজক জহির রায়হান বলেন, আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের অক্লান্ত পরিশ্রম ও দেশের খাদ্য নিরাপত্তায় তাদের অমূল্য অবদানকে স্বীকৃতি জানাতেই এ আয়োজন করা হয়েছে। পাশাপাশি কৃষিকাজে প্রয়োজনীয় উপকরণ বিতরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আরও উৎসাহিত করাই ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

office@ukantho.com


Photo

কালীগঞ্জ শহরে আধুনিক মুক্তমঞ্চের দাবি সর্বস্তরের মানুষের

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইহের কালীগঞ্জ শহরে একটি আধুনিক,...

Photo

গণভোট ঘিরে সামাজিক মাধ্যমে হ্যাঁ-না ক্যাম্পেইন

এফএনএস: জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ইস্যুতে গত কয়েকদিন ধরেই দেশের জাতীয়...

Photo

শৈলকূপা বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপায় বিদ্যুৎস্পৃষ্টে...

Photo

নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবি

এফএনএস: নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে সম্মিলিত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত