বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ফ্যাসিস্ট আখ্যা দিয়ে নড়াইলে এনসিপির সদস্য ইউপি চেয়ারম্যানকে মারধর

উচ্চকন্ঠ   01-Nov-2025   64

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলোচনা সভায় কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসএম সাইফুজ্জামানকে মারধর করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে নড়াইল পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, জুলাইযোদ্ধা ও তার অনুসারী পরিচয়ধারী কয়েকজন এনসিপির জেলা সমন্বয় কমিটির সদস্য ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামানকে মারধর করেন। কিল-ঘুসি দেয়ার সময় আত্মরক্ষার্থে সাইফুজ্জামান পাশের রুমে অবস্থান নেন। জুলাইযোদ্ধাদের অভিযোগ, সাইফুজ্জামান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ইউপি চেয়ারম্যান।
শনিবার অনুষ্ঠিত এনসিপির আলোচনা সভায় নড়াইল জেলার প্রধান সমন্বয়কারী অবসরপ্রাপ্ত লে. কর্নেল এম শাব্বির আহমেদের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি।
আলোচনা সভার একপর্যায়ে এসএম সাইফুজ্জামান সভায় উপস্থিত থাকায় এবং এনসিপির জেলা কমিটিতে তার নাম অন্তর্ভুক্তির কারণে কয়েকজন ক্ষোভ প্রকাশ করেন। এ সময় কয়েকজন জুলাইযোদ্ধাসহ তাদের অনুসারীরা মঞ্চে বসা সাইফুজ্জামানের দিকে তেড়ে যান। একপর্যায়ে সাইফুজ্জামানকে মারধর করেন। অবস্থা বেগতিক দেখে আত্মরক্ষার্থে পাশের রুমে নিয়ে দরজা বন্ধ করে দেন তিনি। বিক্ষুদ্ধরা তাকে পুলিশে সোপর্দ করার দাবি জানান।
জুলাইযোদ্ধা সদরের পলইডাঙ্গার শফিকুল ইসলাম বলেন, চেয়ারম্যান সাইফুজ্জামান আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বিগত সময়ে আ’লীগের সুযোগ-সুবিধা ভোগ করেছেন। তার মতো সুবিধাভোগীকে এনসিপির কমিটিতে রাখার কোন সুযোগ নেই। অনতিবিলম্বে তাকে কমিটি থেকে বাদ দিতে হবে।
এ ব্যাপারে সাইফুজ্জামান বলেন, আমি পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে বিজয়ী হয়েছি। আমাকে ষড়যন্ত্রমূলক লাঞ্ছিত করা হয়েছে।
এ ব্যাপারে এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী শরিফুল ইসলাম বলেন, আজকের () এ অনুষ্ঠান সম্পর্কে অবগত ছিলাম না। যে কারণে, আমি অনুষ্ঠানে উপস্থিত হয়নি। জেলা প্রধান সমন্বয়কারী এম শাব্বির আহমেদ বলেন, আলোচনা সভায় অনাকাঙ্খিত ঘটনাটি কেন্দ্রে জানানো হবে।
দলীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ৩ জুন এম শাব্বির আহমেদকে প্রধান সমন্বয়কারী ও শরিফুল ইসলামকে যুগ্ম সমন্বয়কারী করে ২১ সদস্য বিশিষ্ট নড়াইল জেলা কমিটি অনুমোদন দেয়া হয়। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এ কমিটি অনুমোদন দিয়েছেন।

office@ukantho.com


Photo

নির্বাচনকে বাধাগ্রস্ত করতে হাদির ওপর হামলা: বিএনপি

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী...

Photo

ঝিনাইদহে নবনির্বাচিত এমপির পরিচ্ছন্নতা অভিযান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: এবার পরিচ্ছন্নতা অভিযানে নামলেন ঝিনাইদ-২...

Photo

ভোলায় নারীকে প্রকাশ্যে হেনস্তা: গ্রেপ্তার ৫

এফএনএস: ভোলার বোরহানউদ্দিনে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক নারীকে...

Photo

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

এফএনএস: মাগুরায় ধর্ষণের শিকার হওয়া শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত