বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিদিন অবনতি হচ্ছে: রিজভী

উচ্চকন্ঠ   20-Jan-2026   72

Photo

এফএনএস: আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিন অবনতিশীল হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে শরীয়তপুরের জাজিরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম ও অন্যান্যরা। রিজভী বলেন, নির্বাচন কমিশনের এমনভাবে দায়িত্ব পালন করা উচিৎ, যেখানে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন না উঠে। কিন্তু আজ নানা কারণে, নানা বিষয়ে, নির্বাচন কমিশনের নানা আচরণে কিছু প্রশ্ন উঠছে। মানুষ বিগত ১৫-১৬ বছর ভোট দিতে পারেনি। তারা চায় এখন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে। এর নিশ্চয়তা অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। আশংকা প্রকাশ করে তিনি বলেন, আমার মনে হচ্ছে নির্বাচন কমিশন সামগ্রিকভাবে সবকিছু স্বাভাবিক করতে পারছে না। আমি মনে করে সবকিছু ঠিক করতে দৃঢ় হস্তে ন্যায়সংগতভাবে কাজ করতে হবে। তবে তারা যদি কোনো দিকে হেলে পড়ে তাহলে মানুষের সেই পুরনো আশংকাই সঠিক হবে।

office@ukantho.com


Photo

সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এ প্রতিপাদ্যকে সামনে রেখে কালীগঞ্জে আন্তজার্তিক নারী দিবস পালন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত...

Photo

গাড়ি নেই-প্লট নেই, রাশেদ খাঁনের: স্বর্ণ আছে ৩০ ভরি, স্ত্রীর ১০ ভরি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে...

Photo

তারেক রহমানের আহ্বানে প্রার্থিতা প্রত্যাহার করছেন বিদ্রোহীরা

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের সঙ্গে আসন সমঝোতার পরও...

Photo

মাঝারি আকৃতির অর্থপাচারের ১২৫ কেস চিহ্নিত হয়েছে: প্রেস সচিব

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মাঝারি আকৃতির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত