রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জ উষা আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এ শহীদ নুর আলী কলেজ চ্যাম্পিয়ন

উচ্চকন্ঠ   01-Nov-2025   63

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে উষা আন্তঃকলেজ ফুটবল টুনামেন্টে শহীদ নুর আলী কলেজ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার দিনব্যাপী অনুষ্টিত নলডাঙ্গা ভূষণ স্কুলমাঠে সকাল ১০ টায় পায়রা উড়িয়ে এ টুনামেণ্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উষার উপদেষ্টা ও ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। তিনি খেলা শুরুর আগে সকাল ১০ টায় মাঠে উপস্থিত ৪টি দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর শান্তি প্রতিক পায়রা উড়িয়ে টুনামেন্টের উদ্বোধন করেন।।
ইউনিভার্সিটি ষ্টুডেন্ট উষার আয়োজনে ও উষা কেন্দ্রিয় নির্বাহী সংসদের পরিচালনায় মোট ৪ টি কলেজ ফুটবল দলের অংশগ্রহনে এ টুনামেন্টের সকালে উদ্বোধনী ম্যাচে আনোয়ার মকলেজ কলেজকে ২-০ গোলে হারিয়ে শহীদ নুর আলী কলেজ জয়ী হয়। ২য় ম্যাচে ট্রাইবেকারে ৪ -১ গোলের ব্যবধানে আবুবকর মকছেদ আলী কলেজ দলকে হারিয়ে সরকারী এম ইউ কলেজ জয়ী হয়। এরপর বিকাল ৩ টায় অনুষ্টিত ফাইনাল ম্যাচে এমইউ কলেজ ফুটবল একাদশকে ১ - ০ গোলে হারিয়ে নুর আলী কলেজ ফুটবল দল চ্যাম্পিয়ন হয়। বিজয়ী একাদশের আল জাসির ম্যান অব দি টুনামেন্ট বিবেচিত হয়।
খেলার রেফারির দ্বায়িত্বে ছিলেন, আব্দুর রাজ্জাক, মোমেনুল হক ও মারুফ হোসেন। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ। এ ছাড়াও অনুষ্টানে জাতীয় ফুটবল দলের খেলোয়াড় আলমগীর হোসেন ও নেপালে সাফ গেমসে ২০০ মিটার দৌড়ে স্বর্ণপদক প্রাপ্ত আল জাসির নামে কালীগঞ্জের দুই কৃতি সন্তান ক্রীড়াঙ্গনে অবদান রাখায় তাদেরকে সন্মাননা প্রদান করা হয়। এছাড়াও প্রাক্তন খেলোয়াড় নুরুল ইসলাম ও আমামুল হক খোকাকে মেডেল প্রদান করা হয়। এ সময়ে মাঠে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শহিদুল ইসলাম সাইদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, আনোয়ার হোসেন, অহেদ লস্কার, জবেদ আলী, উষা কেন্দ্রিয় সংসদের সভাপতি শিবলী রহমান পাভেল, সাধারন সম্পাদক যোবায়ের আল মাহমুদ, ইবি শাখার সম্পাদক আশিকুর রহমান, উপদেষ্টা আশরাফ মন্ডল, সাধন দাদা, মোস্তফা মোর্শেদ তোতা, ক্রীড়া সংগঠক অজিত কুমার ভট্রাচার্য্য, আসাদুজ্জামান মুকুল ও স্থানীয় গনমাধ্যমকর্মী সহ উষার অন্নান্য সদস্যগন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মাদক সমস্যার বৈশ্বিক অবস্থা: চলমান...

Photo

কালীগঞ্জে বিশ্বব্যাংকের প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় বিশ্বব্যাংকের...

Photo

নড়াইলে চোরকে দেখে ফেলায় বাড়িওয়ালাকে কুপিয়ে জখম

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: চুরি করতে ঘরে ঢুকেছিলেন একদল...

Photo

ঝিনাইদহে স্কুলের পাশেই তামাক বাইন সেন্টার ও ইটভাটা: দূষণে অসুস্থ ২১৬ শিক্ষার্থী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের সার্কিট হাউজ রোডের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত