মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন

উচ্চকন্ঠ   01-Nov-2025   68

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। জেলা সমবায় বিভাগের আয়োজনে শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা জাফর ইকবাল।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে দেশের প্রান্তিক মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। সঠিক পরিকল্পনা ও স্বচ্ছ ব্যবস্থাপনায় সমবায় খাত এগিয়ে গেলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও বক্তারা মত দেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঝিনাইদহ...

Photo

বাজার ও ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে, মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা: আইনমন্ত্রী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন,...

Photo

বিষ খেয়ে বেঁচে ফিরলেও পরকীয়া প্রেমিকার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: আনুমানিক দশ মাস আগে বিষ খেয়ে হাসপাতালে...

Photo

দেশের ভবিষ্যৎ নিজেদেরই নির্মাণ করতে হবে: ফখরুল

এফএনএস: দেশের ভবিষ্যৎ নিজেদেরই নির্মাণ করতে হবে উল্লেখ করে বিএনপি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত