রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   01-Nov-2025   60

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জেলা শাখার আয়োজনে শুক্রবার বেলা সাড়ে ১২টায় শহরের ধোপাখোলা মোড়ে অবস্থিত পালকী কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূজা উদযাপন ফ্রন্ট জেলা শাখার সেক্রেটারি কার্ত্তিক দাস।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। পূজা উদযাপন ফ্রন্ট জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অশোক কুন্ডুর সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, বিএনপি নেতা আসজাদুর রহমান মিঠু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু বক্কার বিশ্বাস, জেলা যুবদলের সেক্রেটারি সায়দাত কবীর রুবেল, শ্যামসুন্দর গোস্বামী, অসীতবরণ চক্রবর্তী, অরুণ কুমার সাহা, শ্যামল কুমার বিশ্বাস, পলাশ কুমার মল্লিক এবং পূজা উদযাপন ফ্রন্ট জেলা শাখার যুগ্ম সম্পাদক তারক বিশ্বাস প্রমুখ।
প্রতিনিধি সম্মেলনে নড়াইল সদর উপজেলার কলোড়া,সিঙ্গাশোলপুর, শেখহাটি, বিছালী ও ভদ্রবিলা ইউনিয়নের হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

মহেশপুরে সীমান্তে বিজিবির অভিযানে আট কেজি গাঁজা উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায়...

Photo

আ. লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ: মঈন খান

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী...

Photo

রাষ্ট্র সংস্কারের উদ্যোগ জনগণের দীর্ঘদিনের আকাঙ্খার ফল: আলী রীয়াজ

এফএনএস: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্র...

Photo

বেনাপোলে আলোচিত রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার আটক

এফএনএস: অবশেষে বেনাপোল কাস্টমস হাউসে আলোচিত ঘুষ কান্ডে দুদকের জালে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত