বুধবার | ৪ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে মহিলা দলের মতবিনিময় সভা

উচ্চকন্ঠ   30-Oct-2025   91

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে জাতীয়তাবাদী মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বর্তমান রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে নারী ভোটারদের দিকনির্দেশনা দিতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে জোহান ড্রিম ভ্যালী পার্ক মিলনায়তনে হরিণাকুন্ডু পৌর ও উপজেলা মহিলা দলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
হরিণাকুন্ডু উপজেলা মহিলা দলের আহ্বায়ক সেলিনা খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মো. আব্দুল মজিদ।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, সাধারণ সম্পাদক তহুরা খাতুন, হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, হরিণাকুন্ডু পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান।
প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি অ্যাডভেকেট মো. আব্দুল মজিদ বলেন, আগামী নির্বাচন খুব সহজ হবে না। ভোটারদের দ্বারেদ্বারে যেতে হবে। ধানের শীষের পক্ষে নারী পুরুষ সবাই মিলে জনমত তৈরি করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করবে ইনশাআল্লাহ।

office@ukantho.com


Photo

বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন,...

Photo

কয়েকজন উপদেষ্টার অপকর্মের প্রমাণ আছে, সংশোধন না হলে নাম প্রকাশ করবো: তাহের

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ...

Photo

কালীগঞ্জে সাংবাদিককে মারধর ও খুন করার হুমকি, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ কোটচাঁদপুর রোডের এস আর ফিলিং...

Photo

গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে দুই দিনে ১৪ নেতার পদত্যাগ

এফএনএস:গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে সংবাদ সম্মেলনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত