মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ট্রলি ব্যাগভর্তি অস্ত্র উদ্ধার, চারজন আটক

উচ্চকন্ঠ   27-Oct-2025   66

Photo

এফএনএস: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক। সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ট্রেনের একটি বগি থেকে উদ্ধার করা হয় আটটি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি, ২ দশমিক ৩৯ কেজি গানপাউডার এবং ২ দশমিক ২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। রোববার সকাল সোয়া ১১টার দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল, গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় এই অভিযান চালায়। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ছিল। দুপুর পৌনে ১২টার দিকে বিমানবন্দর স্টেশনে অভিযান শেষে ট্রলি ব্যাগভর্তি অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঢাকা জেলা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আনোয়ার হোসেন। তিনি বলেন, সেনাবাহিনীর দলটি বনলতা এক্সপ্রেসে অভিযান চালায়। তবে ঠিক কত অস্ত্র বা গোলাবারুদ উদ্ধার হয়েছে, সেটি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিস্তারিত তথ্য পাওয়া গেলে জানানো হবে। রেলওয়ে পুলিশের একটি সূত্র জানিয়েছে, সেনাবাহিনীর প্রাথমিক রিপোর্টে পিস্তল ও বিস্ফোরকের পাশাপাশি গানপাউডার ও প্লাস্টিক বিস্ফোরকও পাওয়া গেছে, যা কোনো বড় ধরনের নাশকতার প্রস্তুতির অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত ব্যাগটি ট্রেনের একটি সিটের নিচে রাখা ছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে তল্লাশি চালিয়ে অস্ত্র, ম্যাগাজিন, গোলাবারুদ ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়। চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রেলওয়ে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নিরাপত্তা বাহিনী এখন রাজধানীর রেলপথে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে। বনলতা এক্সপ্রেস রাজশাহী থেকে ঢাকায় চলাচলকারী একটি আধুনিক বিরতিহীন ট্রেন, যা শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে নিয়মিত যাত্রী পরিবহন করে।

office@ukantho.com


Photo

রাশেদ খাঁনের মতবিনিময় সভায় যাননি অনেক সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জে নিজ কার্যালয়ে গণঅধিকার পরিষদের সাবেক...

Photo

জ্বালানি নিয়ে উদ্বেগের কারণ নেই: সমবায় প্রতিমন্ত্রী

এফএনএস: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম...

Photo

পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী সাইদ মামুন গুলিতে নিহত

এফএনএস: রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ...

Photo

সূর্যোদয় থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদ

প্রবীর বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা বিএনপির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত