মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জের রাখালগাছিতে বিএনপির মহিলা কর্মী সভা ও মতবিনিময় অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   18-Oct-2025   98

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার ১১নং রাখালগাছি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-র উদ্যোগে এক মহিলা কর্মী সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক চারবারের সংসদ সদস্য মরহুম আলহাজ্ব এম. শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিণী ও ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মুর্শিদা জামান বেল্টু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন; জেলা বিএনপির উপদেষ্টা রেজাউল ইসলাম নুনু ও আশরাফুল ইসলাম স্বপন; উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন, আব্দুর রশিদ, ইসমাইল হোসেন ফুন্নু; পৌর বিএনপির সাবেক সদস্য মিরু খান; ইউনিয়ন বিএনপি নেতা আলী আকবর, আব্দুর রইচ, আব্দুল আজিজ ও মমিন হোসেন প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম, মিলন বিশ্বাস, বাবলুর রশিদ, মনতাজ, আখতার হোসেন, পৌর বিএনপি নেতা ও সাবেক এমপির ভাইপো সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু, মিরু খা আকরাম হোসেন, আইয়ুব হোসেন, শাহ আলম মন্টু, তাইজেল ও হানেফ হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মর্তুজা জিকো, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও যুব নেতা নাজমুল হোসেন, উপজেলা যুবদলের অন্যতম সংগঠক আশরাফুল ইসলাম শান্তি, পৌর বিএনপি নেতা মোঃ মুক্তার হোসেন, যুব নেতা সাগর, ফরিদ, মুজাম, আলমগীর, কাঞ্চন, আব্দুর রহমান, লিটনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের আরাফাত রহমান কোকো ইউনিটের নেতাকর্মীরা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে বদ্ধপরিকর। তৃণমূলের নারীরাই বিএনপির শক্তি এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মূল ভিত্তি হবে।
বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এখনই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। জনগণের অধিকার পুনরুদ্ধার ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তৃণমূলের নেতাকর্মীরাই অগ্রণী ভূমিকা রাখবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

office@ukantho.com


Photo

চাঁদাবাজদের ঘুম হারাম হয়ে গেছে: হাসনাত

এফএনএস: এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের ১১ দলীয়...

Photo

কালীগঞ্জে জাতিসংঘ শান্তিরক্ষী কর্মকর্তার বাসায় চুরি

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার ফয়লা...

Photo

নারায়ণগঞ্জে বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ

এফএনএস: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির অস্থায়ী অফিসের ভাড়ার টাকা...

Photo

আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরায় হাসপাতালে অনুপস্থিত চিকিৎসককে চাকরিচ্যুত

এফএনএস: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত