মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে আড়াই হাজার কৃষক পেল বিনামূল্যের সবজী বীজ ও সার

উচ্চকন্ঠ   17-Oct-2025   78

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে শীতকালীন সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে ওই বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। এ সময়ে উপজেলার দুই হাজার ৫৪০ জন কৃষককে বিনামূল্যে গম, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারি ফসলের বীজ এবং বিঘা প্রতি ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনির সভাপতিত্বে এ অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবি অফিসার খাইরুল হক, সিনিয়র মৎস্য অফিসার হাসান সাজ্জাদ, অতিরিক্ত কৃষি অফিসার ইমদাদ হাসান, কৃষি সম্প্রসারন অফিসার আক্তারুজ্জামান মিয়া, উচ্চকন্ঠ নিউজের প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, সমকালের জামির হোসেন ও গাজী টিভির ওলিয়ার রহমান সহ উপকার ভোগী কৃষকেরা।

office@ukantho.com


Photo

শোক জানানোর ভাষা হারিয়ে ফেলেছি: তারেক রহমান

এফএনএস: ঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার...

Photo

ঝিনাইদহে নারী উদ্যোক্তাদের ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহে গ্রামীণ পর্যায়ের নারী উদ্যোক্তাদের...

Photo

প্রবাসীকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৭ জনের প্রাণহানি

এফএনএস: ওমান ফেরত স্বজনকে বাড়িতে আনতে গিয়ে নোয়াখালীতে প্রাণ গেল একই...

Photo

নড়াইলে ডাকাত চক্রের ৯ সদস্য আটক, ৭টি মটোরসাইকেল সহ হ্যান্ডকাপ, পেপার কাটার উদ্ধার

কাজী আতিকুর রহমান নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া পৌর এলাকার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত