শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

উচ্চকন্ঠ   15-Oct-2025   67

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: হাত ধোয়ার নায়ক হোন এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে বিশ^ হাত ধোয়া দিবস ২০২৫ পালন করা হয়েছে। ১৫ অক্টোবর বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। পরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
কালীগঞ্জ উপজেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কালীগঞ্জ অফিসের আয়োজনে দিবসটি পালনে পরিষদ চত্বর থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি সড়ক প্রদক্ষিন শেষে পরিষদের চত্বরেই হাত ধোয়া শিক্ষন প্রদর্শনী করা হয়। এ সময় ইউএনও রেজওয়ানা নাহিদ প্রাথমিকের শিশু শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়া শিক্ষন কার্যক্রম পর্ষবেক্ষন করেন। তিনি শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, হাতের মাধ্যমে অনেক জীবানু ছড়ায়। এজন্য খাবারের পূর্বে অবশ্যই সঠিক নিয়মে হাত পরিস্কার করতে হবে। এতে অনেক রোগ বালাই থেকে মুক্ত থাকা সম্ভব।
কালীগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা জেসমিন আরার ব্যবস্থাপনায় এ অনুষ্টানে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিসহ পরিষদের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও নিবন্ধন বাতিলের দাবি নাহিদের

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহŸায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা...

Photo

শৈলকুপায় মামলা চলমান, জেলে আসামি, সুযোগে তৃতীয় পক্ষের দেয়াল নির্মাণের অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় জমিসংক্রান্ত...

Photo

কিশোর গ্যাংয়ের হোতাকে কুপিয়ে হত্যা: ৬ জনের চার দিনের রিমান্ড

এফএনএস: ঢাকার মোহাম্মদপুর এলাকায় ‘আধিপত্যের বিরোধে’ কিশোর গ্যাং...

Photo

খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা মুক্তি পেতে পারে না: বিএনপি

এফএনএস: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে আওয়ামী লীগের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত