রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কমিউনিষ্ট বিপ্লবী শহীদ কমরেড ওয়াজেদ ও কামরুজ্জামান হত্যার ৫০ বছরেও বিচার হয়নি

উচ্চকন্ঠ   11-Oct-2025   50

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ১১ অক্টোবর শনিবার কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডে কমিউনিষ্ট বিপ্লবী রক্ষী বাহিনীর হাতে শহীদ কমরেড ওয়াজেদ আলী ও কামরুজ্জামান মনা-র ৫১তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জ-এ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর উদ্যোগে বিকালে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা আহ্বায়ক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি তোজাম্মেল হোসেন, সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান, এনডিএফর কেন্দ্রীয় সদস্য ও যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস। এছাড়া বক্তব্য রাখেন প্রয়াত কমরেড ওয়াজেদ আলীর সহোদর ও জাতীয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক শওকত আলম ও জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির ঝিনাইদহ জেলা আহ্বায়ক উদয় শঙ্কর প্রমুখ। সভাটি পরিচালনা করেন মানবেন্দ্র দাস মিন্টু।
সভায় বক্তাগণ শহীদ কমরেড ওয়াজেদ ও কমরেড মনার সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে সাম্রাজ্যবাদ, সামন্তবাদ আমলা-মুৎসুদ্দি পুঁজিবাদ বিরোধী জাতীয় গণতান্ত্রিক বিপ্লবকে অগ্রসর করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। নেতৃবৃন্দ আরো বলেন, ১৯৭২-৭৫ সালে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতে যেয়ে খুনি বাহিনী হিসেবে খ্যাত রক্ষীবাহিনীর হাতে কমরেড ওয়াজেদ ও কামরুজ্জামানের মত প্রায় ৩০ হাজার বামপন্থী নেতা-কর্মি বিনাবিচারে গুম ও হত্যার শিকার হয়েছে। অথচ প্রায় ৫০ বছরেও এসকল গুম ও খুনের বিচার হয়নি। নেতৃবৃন্দ ৭১ পরবর্তি সকল গুম-খুনের তদন্ত বিচারের জন্য গুম কমিশনের প্রতি আহ্বান জানান।

office@ukantho.com


Photo

জুলাই আন্দোলন কারও একার নয়, এটি জনগণের সম্মিলিত লড়াই: অতিরিক্ত প্রেস সচিব

এফএনএস: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন,...

Photo

ঝিনাইদহে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে রমজানে বাজার পরিস্থিতি ও...

Photo

কালীগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সামসুল করিম ইমন, কালীগঞ্জ, ঝিনাইদহ: পবিত্র মাহে রমজানে ঝিনাইদহের ঐহিহ্যবাহী...

Photo

কালীগঞ্জ টু কোলা রোডে মাটিখেকোদের রাজত্বে ১ দিনে ৩০ জন আহত

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: আইন, আদালত, প্রশাসন, সংবাদকর্মী,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত