শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

নড়াইলের সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   11-Oct-2025   86

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের সংবাদকর্মীদের সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো নড়াইলের সাংবাদিকদের মিলনমেলা। শনিবার (১১ অক্টোবর) দুপুরের দিকে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার শেখ রিজেন্সি গেস্ট হাউজে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নড়াইল প্রেসক্লাবের সহ সভাপতি এ্যাড. মোঃ আজিজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. তারিকুজ্জামান লিটু, নড়াইল প্রেসক্লাবের সহ সভাপতি সুলতান মাহমুদ, এম মুনির চৌধুরী, সিনিয়র সাংবাদিক রুপক মুখার্জি, মাহফুজুর রহমান মন্নু, কার্ত্তিক দাস, খায়রুল আরেফিন রানা, সেলিম জাহাঙ্গীর, টিপু সরদারসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সৌন্দর্যবর্ধন করতে পৃষ্ঠপোষকতা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার হাসান বাবু।
মিলনমেলায় সাংবাদিকরা পারস্পরিক মতবিনিময় করেন এবং নড়াইলের গণমাধ্যম অঙ্গনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।

office@ukantho.com


Photo

ফেসবুকে খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, ইমাম গ্রেপ্তার

এফএনএস: একজনের ফেসবুক পোস্টে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে...

Photo

ঝিনাইদহের মহেশপুরে ইত্যাদির শুটিং স্পট থেকে চুরি হওয়া ফগ লাইট উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুশাডাঙ্গা...

Photo

যশোর যুবদলের বহিষ্কৃত নেতা জনি ঢাকা থেকে গ্রেপ্তার

এফএনএস: যশোরের ডিবি (গোয়েন্দা) পুলিশ ঢাকা থেকে ইস্কান্দার আলী জনি (৪২)...

Photo

সাভারে রঙমিস্ত্রিকে গুলি করে হত্যা

এফএনএস: ঢাকার সাভারে শাহীন (২৭) নামের এক রঙমিস্ত্রিকে গুলি করে হত্যা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত