মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট থাকলে নির্বাচন নিয়ে সংকট সৃষ্টি হবে না: সালাহউদ্দিন

উচ্চকন্ঠ   06-Oct-2025   73

Photo

এফএনএস: জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কার প্রশ্নে গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হলে নির্বাচন বিলম্বের যেকোনো আশঙ্কা এড়ানো সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার জাতীয় প্রেস ক্লাবে গুণ-মানসম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, নির্বাচন কোনো চ্যালেঞ্জ নয়, বরং যারা নির্বাচন বিলম্ব করতে চায় তারাই চ্যালেঞ্জ। অধ্যাদেশ জারির মাধ্যমে গণভোট আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনকে (ইসি) দেওয়ার উদ্যোগ নেওয়া উচিত, সরকারের প্রতি এ আহ্বানও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এ সময় সুবহে সাদিকের ফ্যাসিবাদী গোষ্ঠীর মিছিল কিংবা দিল্লি ও ফ্রান্স থেকে পাঠানো বার্তা জনগণ গুরুত্ব দেয় না বলে মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট থাকলে নির্বাচন নিয়ে কোনো সংকট সৃষ্টি হবে না।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে জাল সনদে চাকরি করছেন ১০ শিক্ষক: ফেরত দেয়নি সরকারের সাড়ে ৩৩ লাখ টাকা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা...

Photo

রংপুরে মায়ের হাতে ৫ মাসের শিশু হত্যা

এফএনএস: রংপুরের তারাগঞ্জে ৫ মাস বয়সী শিশুকন্যাকে জবাই করে হত্যা করা...

Photo

এস আই আর এর নামে-এন আর সি অবিলম্বে বাতিল করার দাবীতে পশ্চিমবঙ্গে প্রতিবাদী জনসভা

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ প্রতিবেদক: ৫ই নভেম্বর বুধবার,...

Photo

কালীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত