বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধের ৫ বছরের কারাদন্ড

উচ্চকন্ঠ   06-Oct-2025   75

Photo

এফএনএস: ‎ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শমসের মোল্লা (৬০) নামে এক বৃদ্ধকে ৫ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। কারাদন্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন আদালত। সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন।‌ ‎সাজাপ্রাপ্ত শমসের মোল্লা রাজবাড়ীর বসন্তপুর উপজেলার হাট জয়পুর গ্রামের করিম মোল্লার ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। ‎মামলার এজাহার সূত্রে জানা যায়, কোতয়ালী থানাধীন ফতেপুর গ্রামের ওই শিশু বাড়ির পাশে রাস্তার ওপর খেলা করছিল। আসামি শমসের মোল্লা শিশুটিকে ডেকে পাশের ঘাসক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এতে আসামি পালিয়ে যান। ‎এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, রাষ্ট্রপক্ষ মামলার রায়ে সন্তুষ্ট।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে অস্বচ্ছল মানুষের মধ্যে বস্ত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে অস্বচ্ছল ও পিছিয়ে পড়া মানুষের...

Photo

যশোরে বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা

এফএনএস: যশোরের শার্শায় শত্রুতার জেরে লিটন হোসেন (৩০) নামে এক বিএনপি...

Photo

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর, ঘুমন্ত নারীর মৃত্যু

এফএনএস: টাঙ্গাইলের ভ‚ঞাপুরে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে...

Photo

ঝিনাইদহে তামাক নিয়ন্ত্রণে আলোচনা সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত