মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কিশোরগঞ্জে চাচা শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ

উচ্চকন্ঠ   03-Oct-2025   106

Photo

এফএনএস: কিশোরগঞ্জের মিঠামইনে চাচা শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজি জামাইয়ের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. মুকতু মিয়া (৬০)। তিনি ওই গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে ও পেশায় কৃষক ছিলেন। অভিযুক্ত সোহেল মিয়া (৩৫) পার্শ্ববর্তী ভরা গ্রামের বাসিন্দা। বিয়ের পর থেকে তিনি শ্বশুরবাড়িতেই থাকতেন। মিঠামইন থানার ওসি আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পারিবারিক বিষয় নিয়ে নিহত মুকতু মিয়া ও তার ভাই মফিজ মিয়ার মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার সকালে তাদের মধ্যে বাগ্‌বিতন্ডা হয়। এসময় পাশে কোদাল দিয়ে কাজ করছিলেন মফিজ মিয়ার মেয়ের জামাই সোহেল। হঠাৎ তিনি কোদাল দিয়ে মুকতু মিয়ার মাথায় আঘাত করলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

ট্রাম্পের শুল্কনীতি: রুপির রেকর্ড দরপতন

উচ্চকন্ঠ ডেস্ক : নতুন বাণিজ্যযুদ্ধের আশঙ্কায় গতকাল সোমবার ভারতীয় শেয়ারবাজারে...

Photo

ঝিনাইদহে চুরি হওয়া ১১৯টি মোবাইল ফোন উদ্ধার করলো পুলিশের সাইবার ক্রাইম সেল

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে চুরি হওয়া ১১৯টি মোবাইল...

Photo

উড্ডয়নের পর চাকা খুলে পড়া ফ্লাইটের নিরাপদে অবতরণ

এফএনএস: কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর চাকা খুলে পড়া বিমান...

Photo

১১ কোটি বকেয়া পাওনা টাকার দাবীতে মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: প্রায় ১১ কোটি বকেয়া পাওনা টাকার দাবীতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত