বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

ট্রাম্পের শুল্কনীতি: রুপির রেকর্ড দরপতন

উচ্চকন্ঠ   03-Feb-2025   57

Photo

উচ্চকন্ঠ ডেস্ক : নতুন বাণিজ্যযুদ্ধের আশঙ্কায় গতকাল সোমবার ভারতীয় শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। একইসঙ্গে, ইতিহাসের সর্বনিম্ন দরে নেমে গেছে ভারতীয় রুপি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনের ওপর নতুন শুল্ক আরোপ করায় বিনিয়োগকারীদের মধ্যে যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, ভারতসহ গোটা এশিয়ার অর্থনীতিতে তার নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ভারতীয় শেয়ারবাজারে ধস: সপ্তাহের প্রথমদিনই ভারতের শেয়ারবাজারে বড় ধরনের পতন ঘটেছে। নিফটি ৫০ সূচক ০.৯৩ শতাংশ কমে ২৩ হাজার ২৬৫ দশমিক ১ পয়েন্টে নেমে আসে। আর বিএসই সেনসেক্স ০.৮১ শতাংশ কমে ৭৬ হাজার ৮৭৪ দশমিক ৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রভুদাস লিলাধারের পরামর্শক প্রধান বিক্রম কাসাত বলেন, ট্রাম্পের নতুন শুল্কনীতির ফলে বিনিয়োগকারীদের মধ্যে বড় ধরনের ধাক্কা লেগেছে। বিশ্ব অর্থনীতির জন্য এটি মোটেই ইতিবাচক নয়। তার মতে, এই পরিস্থিতিতে বাজারের ভবিষ্যৎ প্রবণতা নির্ভর করবে বিনিয়োগকারীদের প্রতিক্রিয়ার ওপর।
সরকারি সংস্থাগুলোর দরপতন: গতকাল সোমবার ভারতের সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ার সূচক ৪ শতাংশ নেমেছে, আর দুইদিনে তাদের পতন হয়েছে মোট ৭ শতাংশ। বাজেট ঘোষণার পর কোম্পানিগুলোর যে লাভ হয়েছিল, তা পুরোপুরি মুছে গেছে। এদিকে, লার্সেন অ্যান্ড টুব্রোর শেয়ার ৪ শতাংশ দর হারিয়েছে। গত শনিবারও তাদের দর ৩ দশমিক ৪ শতাংশ কমেছিল। বিনিয়োগ বিশ্লেষকদের মতে, বাজেটে মূলধনী ব্যয়ের হার কম থাকায় ভারতের শিল্পখাতে নেতিবাচক প্রভাব পড়েছে। অন্য খাতগুলোতেও এর নেতিবাচক প্রভাব দেখা গেছে। হিটাচি এনার্জি ও থারম্যাক্স যথাক্রমে ৮ শতাংশ ও ৭ শতাংশ দর হারিয়েছে।
তেল বিপণন সংস্থাগুলোর ক্ষতি: এদিন ভারত পেট্রোলিয়াম করপোরেশন ৫ শতাংশ, ইন্ডিয়ান অয়েল করপোরেশন ৩ শতাংশ এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন ৭ শতাংশ দর হারিয়েছে। বিনিয়োগ প্রতিষ্ঠান জেফারিজ জানায়, ২০২৫ অর্থবছরে এলপিজি ভর্তুকির কারণে তেল বিপণন কোম্পানিগুলোকে মোট লোকসানের ৬৯ শতাংশ বহন করতে হবে, যা তাদের মুনাফার সম্ভাবনা কমিয়ে দেবে। ভারতীয় রুপির রেকর্ড দরপতন ট্রাম্পের নতুন শুল্কনীতির ফলে মার্কিন ডলারের মূল্য বেড়ে গেছে, যার প্রভাব পড়েছে এশিয়ার মুদ্রাবাজারেও। গতকাল সোমবার ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান প্রথমবারের মতো ৮৭ রুপির নিচে নেমেছে। এদিন লেনদেনের শুরুতেই রুপির মান ০.৫ শতাংশ কমে ৮৭ দশমিক ০৭-এ নেমে আসে। বাজার বিশ্লেষকদের মতে, দিনের শেষে ভারতীয় রুপির মান আরও দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে। ট্রাম্প তার নির্বাহী আদেশে মেক্সিকো ও কানাডার বেশিরভাগ পণ্যের ওপর ২৫ শতাংশ এবং চীনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে এই নীতি। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের নতুন শুল্কনীতির ফলে বিশ্ববাণিজ্যে অস্থিরতা বাড়বে এবং বিনিয়োগকারীদের মধ্যে আরও অনিশ্চয়তা তৈরি করবে।

office@ukantho.com


Photo

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত পাইলট তৌকিরের বাড়িতে মির্জা ফখরুল

এফএনএস: বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শহীদ ফ্লাইট...

Photo

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঝিনাইদহে শোক বইয়ে স্বাক্ষর ও কোরআন তেলাওয়াত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র...

Photo

ঝিনাইদহের জুলাই শহিদ রাকিবুলের বাবা-মায়ের দাবি শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের জুলাই গণঅভ্যুত্থানে শহিদ...

Photo

টিপাইমুখ বাঁধ দেয়ার প্রতিবাদ করায় ইলিয়াস আলী গুম হন: রিজভী

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত