সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

খুলনায় নিজ বাড়িতে ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

উচ্চকন্ঠ   01-Oct-2025   104

Photo

এফএনএস: খুলনায় নিজ বাড়ির জানালা দিয়ে ঘুমন্ত অবস্থায় তানভির হাসান শুভ (২৮) নামে এক যুবককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া বাজার এলাকায় নিজ বাড়িতে শুভকে গুলি করা হয়। বুধবার সকাল ৭টার দিকে হাসপাতালে মারা যান তিনি। নিহত শুভ ওই এলাকার আবুল বাশারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুভ নিজ বাসায় দরজা-জানালা বন্ধ করে মা ও ছোট ভাইসহ একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। থাই গøাসের জানালা খুলে শুভকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তার মাথায় দু‌টি ও বাঁ হাতে এক‌টি গু‌লি লাগে। দ্রুত স্বজনরা চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্হায় সকালে তিনি মারা যান। নিহত শুভ একটি আন্তর্জাতিক মার্কেটিং কোম্পানির জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে। দৌলতপুর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, তানভীর নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গুলির শব্দ শুনে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তিনটি গুলির খোসা পান। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছিল। সকাল সাড়ে ৭টার দিকে তিনি হাসপাতালেই মারা যান। বর্তমানে লাশ খুমেক মর্গে রয়েছে। পুলিশ এই হত্যাকান্ডের কারণ ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে বলে জানান ওসি।

office@ukantho.com


Photo

জামায়াতের সঙ্গে এনসিপির আসন সমঝোতার আলোচনার গুঞ্জন

এফএনএস: জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির আসন সমঝোতার আলোচনা চলছে বলে...

Photo

ঝিনাইদহে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পার্টির...

Photo

দেশি-বিদেশি ষড়যন্ত্র তীব্রভাবে ক্রিয়াশীল হচ্ছে: রিজভী

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল...

Photo

একই চেয়ারে সাত বছর! কালীগঞ্জ ইউএনও অফিসে যুথিকা বিশ্বাসের একচ্ছত্র সাম্রাজ্য

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে তিন বছর পর পর বদলির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত