শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

গাজীপুর সদর থানার ওসি বরখাস্ত, ক্ষমা চাইলেন পুলিশ কমিশনার

উচ্চকন্ঠ   08-Feb-2025   64

Photo

এফএনএস: গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি আরিফুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। জিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার সন্ধ্যায় তিনি বিষয়টি নিশ্চিত করেন। গতকাল শনিবার বিকালে জিএমপি কমিশনার নাজমুল করিম খান গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে যান। সেখানে তিনি বলেন, গত শুক্রবার রাতে যে ঘটনাটি ঘটেছে, তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আমি ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। হামলাকারী কাউকে ছাড়া হবে না, প্রতিটি হামলার জবাব দেওয়া হবে। যেসব পুলিশ রেসপন্স করতে দেরি করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। পুলিশ কমিশনার বলেন, আমি শুনেছি, আমার ওসি দুই ঘণ্টা পর আপনাদের ডাকে সাড়া দিয়েছেন। আমি বলতে চাই, যারা এই ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করেছে, তাদের পুলিশে চাকরি করতে দেওয়া যাবে না। গত ১৭ বছর ধরে যারা অত্যাচার করেছে, দেশের ওপর জুলুম করেছে, তারা মাথাচাড়া দিচ্ছে। তাদের কোনও মাথাচাড়া বরদাশত করা হবে না। ইতিমধ্যে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অদ্যরাতে চিরুনি অভিযান চালানো হবে। ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদ দমন করার জন্য ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহŸায়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুলিশের কমিশনার হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা জানালে বিকাল ৫টার দিকে নেতাকর্মীরা মিছিল করে ফিরে যান।

office@ukantho.com


Photo

জুলাই সনদ বাস্তবায়ন না করে কারও সেফ এক্সিট নেই: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস...

Photo

বরিশালে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১৫

এফএনএস: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের মুলাদীতে ছাত্রদল ও...

Photo

চুরির অপবাদে দুই যুবককে রাতভর নির্যাতন

এফএনএস: নেত্রকোনার মদন উপজেলায় গরু চুরির অপবাদ দিয়ে দিলুয়ার (৩৫) ও মোজাহিদ...

Photo

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ

এফএনএস: ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত