বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বাসে নারীর শ্লীলতাহানির অভিযোগ, আটক ২

উচ্চকন্ঠ   30-Sep-2025   69

Photo

এফএনএস: রাজধানীর রামপুরা ব্রিজের ওপর অনাবিল পরিবহনের একটি বাসে নারী যাত্রীকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসের চালক ও হেলপারকে আটক করা হয়। ভুক্তভোগী নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী স্টেশন রোড থেকে মেরুল বাড্ডার উদ্দেশ্যে দুই নারী যাত্রী বাসে ওঠেন। নামার সময় ব্যাগ খুঁজে না পেয়ে তারা চালক ও হেলপারের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে বাসের স্টাফরা এক নারী যাত্রীকে শ্লীলতাহানি ও মারধর করেন। এ সময় বাসের অন্যান্য যাত্রী ও স্থানীয়রা ঘটনাস্থলে চালক ও হেলপারকে ধরে মারধর করে আটক রাখেন এবং পরে পুলিশে খবর দেন। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। হাতিরঝিল থানার ওসি মো. রাজু বলেন, স্থানীয়রা চালক ও হেলপারকে ঘিরে ফেলে উত্তেজনা সৃষ্টি করেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আমরা তাদের পুলিশ হেফাজতে নিয়ে এসেছি। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে।

office@ukantho.com


Photo

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪

এফএনএস: ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ...

Photo

ঝিনাইদহে হরিনাকুন্ডুতে দুই শাতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিনাকুন্ড উপজেলার রঘুনাথপুরে...

Photo

রংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫ জন দুই দিনের রিমান্ডে

এফএনএস: রংপুরের গঙ্গাচড়ায় ধর্ম অবমাননার অভিযোগে হিন্দুপল্লীতে হামলা-ভাঙচুর...

Photo

কালীগঞ্জে কৃষি কার্যালয়ে এয়ার ফ্লো মেশিন বিতরণ

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত