রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার আত্মপ্রকাশ

উচ্চকন্ঠ   29-Sep-2025   87

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে শহরের আহার রেস্টুরেন্ট মিলনায়তনে এই সংগঠনটির জেলা শাখার আত্মপ্রকাশ ঘটে। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলৈন কেন্দ্রীয় সভাপতি আবুল কাশেম খোকন। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ইকরামুল হক পাটোয়ারী, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে শাহাজান হোসেনকে সভাপতি ও সোহেল রানাকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়।
আলোচনা সভায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের ব্যবসায়ীদের অধিকার রক্ষা, ইলেকট্রনিক্স খাতের উন্নয়ন, ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি এবং ভোক্তাদের সেবা নিশ্চিত করাই এ সংগঠন গঠনের মূল উদ্দেশ্য।

office@ukantho.com


Photo

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ঝিনাইদহে পিঠা মেলা ও বসন্ত উৎসব

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস...

Photo

প্রতিহিংসা নয়, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী: মঈন খান

এফএনএস: বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে বলে জানিয়েছেন...

Photo

কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উদ্বোধন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বুধবার...

Photo

মহেশপুরে পুর্ব শত্রুতার জের ধরে কৃষকের অর্ধশত কলা গাছ কর্তন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত