রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে স্বামীর ৮০ লক্ষ টাকা লুট করলেন সাবেক স্ত্রী, পুলিশের রহস্যজনক ভূমিকায় জনমনে তীব্র প্রতিক্রিয়া

উচ্চকন্ঠ   25-Sep-2025   60

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে এক কাঁচামাল ব্যবসায়ীর ৮০ লক্ষ টাকা লুটের অভিযোগ উঠেছে সাবেক স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের ৪ ঘন্টা অতিবাহিত হলেও ঘটনাস্থলে যায়নি পুলিশ। অন্যদিকে ভুক্তভোগী থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তুচ্ছ-তাচ্ছিল্য করে বিদায় করে দিয়েছে। এতে পুলিশের ভূমিকা নিয়ে এলাকাবাসী ও ব্যবসায়ি মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে পুলিশ কি তাহলে জনগণের জানমাল নিরাপত্তা বিধানে অপারগ?
ভুক্তভোগী কাঁচামাল ব্যবসায়ী বিসমিল্লাহ সব্জি ভান্ডারের মালিক বাচ্চু মিয়া কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা হলেও প্রায় ৩০ বছর যাবৎ কালীগঞ্জে বসবাস করে ব্যবসা করে আসছে। তিনি জানান, বর্তমানে তিনি কালীগঞ্জের নদীপাড়ার আত্তাপ আলীর বাড়িতে ভাড়া থাকেন। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে তার সাবেক স্ত্রী চাপালী কুটিপাড়ার বাসিন্দা টুনি আক্তার ও টুনি আক্তারের আগের সংসারের ছেলে বাপ্পীসহ আরো অজ্ঞাতনামা ১ জন তার ভাড়াবাড়ির ২য় তলার গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং বাচ্চু মিয়াকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মেরে ও ধারালো অস্ত্রের আঘাতে আহত করে বাড়িতে রক্ষিত ৪ কোটি টাকার মধ্য থেকে প্রায় ৮০ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পরপরই ভুক্তভোগী বাচ্চু মিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ দিতে যান। কিন্তু কর্তব্যরত পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করে থানা থেকে বের করে দেন। পরবর্তীতে ঘটনাস্থলে সাংবাদিকরা পৌছে ভুক্তভোগীর অভিযোগ সম্পর্কে অবগত হয়ে কালীগঞ্জ থানায় যোগাযোগ করলেও পুলিশ কোন কার্যকর ভূমিকা নেয়নি। ফলে ঘটনাটি ঝিনাইদহ পুলিশ সুপারকে অবগত করানো হলে প্রায় ৪ ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ অভিযুক্ত কাউকেই গ্রেফতার ও লুন্ঠিত টাকা উদ্ধার করতে পারেনি।

office@ukantho.com


Photo

আওয়ামীলীগের রাজনীতিতে বাধা নেই: রিজভী

এফএনএস: হত্যা-লুটপাটে জড়িত নয়, এমন কারও নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে...

Photo

দেশে আর কোন ফ্যাসিস্টদের আস্তানা করতে দেওয়া হবে না -অ্যাটর্নি জেনারেল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: দেশে আর কোন ফ্যাসিস্টদের...

Photo

যশোরে মাদ্রাসার শিক্ষার্থীদের পেটালেন জামায়াত এমপির মেয়ে

এফএনএস: যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি...

Photo

ঝিনাইদহে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

বছির আহমেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত