প্রিয় ঝিনাইদহ
মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ
উচ্চকন্ঠ 25-Sep-2025 57
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম প্রেসক্লাব মহেশপুরের কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে থানা চত্বরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় প্রেসক্লাব মহেশপুর এর সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহ-সভাপতি ওবাইদুল হক, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সহ সভাপতি জালাল উদ্দিন, জামশেদ আলম বকুল, জাকির হোসেন, বাংলাভীষন প্রতিনিধি এম আর রাসেল, সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সহ সকল সদস্য গন উপস্থিত ছিলেন।
আলোচনায় সাংবাদিকরা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তঘেঁষা মহেশপুরের নানা সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরেন। অন্যদিকে ওসি নজরুল ইসলাম সাংবাদিকদের সাথে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রশাসন ও সাংবাদিকরা একসঙ্গে কাজ করলে সমাজের অন্ধকার অনেকটাই দূর হবে ।
সাক্ষাৎ শেষে উভয়পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার করেন। ফলে সীমান্ত জনপদ মহেশপুরে প্রশাসন ও সাংবাদিকদের সম্পর্ক আরও সুদৃঢ় হলো।
office@ukantho.com