সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে প্রবীন হিতৈষী সংঘ ও জ্বরা বিজ্ঞান প্রতিষ্ঠানের ত্রি-বার্ষিক নির্বাচনে আনোয়ারুল ইসলাম সভাপতি ও জয়নাল আবেদীন সাধারণ সম্পাদক নির্বাচিত

উচ্চকন্ঠ   22-Sep-2025   125

Photo

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ ও জ্বরা বিজ্ঞান প্রতিষ্ঠানের কালীগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে উচ্চকন্ঠ নিউজ ও ইউকে টিভির প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক জয়নাল আবেদীন সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, প্রত্যেক পদের বিপরীতে একের অধিক প্রার্থী না থাকায় ১৫ পদের সকল প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী ও শিক্ষক ইব্রাহিম খলিল, সহ-সাধারণ সম্পাদক পদে কুরবান আলী, সাংগঠনিক সম্পাদক পদে হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ পদে শুকুর আলী, সাংস্কৃতিক সম্পাদক পদে মমতাজ বেগম, সদস্য পদে যথাক্রমে আলাউদ্দীন আলা, আলী আকবর, আব্দুল আলীম, জাহিদুল ইসলাম, রিতা বিশ্বাস, শরিফুল ইসলাম ও মোঃ শের আলী নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সরকারী মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রকিবুল ইসলাম মিল্টন প্রধান নির্বাচন কমিশনার, শহীদ নূর আলী কলেজের প্রভাষক মোঃ জাফর ইকবাল ও সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তসলিমুর রহমান সহকারী নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন।

office@ukantho.com


Photo

মেহেরপুরে ভুট্টাক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

এফএনএস: মেহেরপুরের গাংনীতে একটি ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির...

Photo

কালীগঞ্জে আদালতের রায়ে চেয়ারম্যান পদ ফিরে পেলেন আলাউদ্দিন আল আজাদ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: অবশেষে দীর্ঘ আইনি লড়াইয়ের পর উচ্চ...

Photo

শৈলকূপার শেখপাড়া ডিএম কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার...

Photo

মা-স্ত্রী ও মেয়ে আমার জীবনে গুরুত্বপূর্ণ তিন নারী: তারেক রহমান

এফএনএস: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের শুভেচ্ছা জানিয়ে বিএনপির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত