মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বিএনপির উদার দৃষ্টিভঙ্গি স্থিতিশীল বাংলাদেশ অর্জনে সহায়ক: মঈন খান

উচ্চকন্ঠ   22-Sep-2025   55

Photo

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপির উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বাংলাদেশের শান্তিপূর্ণ ও স্থিতিশীল সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ অর্জনে সহায়ক হবে, যা ভবিষ্যতে বিনিয়োগ ও প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। সোমবার ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত এইচ ই ক্রিস্টিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে সাক্ষাৎকালে এই মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর গুলশানে মঈন খানের বাসায় যান ডেনমার্কের রাষ্ট্রদূত। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। সাক্ষাতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেন তারা। এ সময় রাষ্ট্রদূত জানান, তারা চট্টগ্রাম বন্দর এবং কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত উপক‚লীয় অঞ্চলে অবকাঠামো উন্নয়ন এবং নবায়নযোগ্য শক্তি প্রকল্পে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহী। এছাড়া সাক্ষাতে মঈন খান দীর্ঘদিনের প্রস্তাবিত সমুদ্র থেকে ভ‚মি পুনরুদ্ধারের বিষয়টি তোলেন এবং এ ক্ষেত্রে ডেনিশ বিশেষজ্ঞতার ব্যবহার নিয়ে আলোচনা করেন। এ ছাড়া তারা সংসদের উচ্চকক্ষ এবং নির্বাচনের আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় ড. খান উভয় ব্যবস্থার সুবিধা-অসুবিধাগুলো বিশ্লেষণ করেন এবং বাংলাদেশ ও ইউরোপীয় সমাজগুলোর মধ্যে এর পার্থক্য তুলে ধরেন। সাক্ষাতে উভয় পক্ষ আশা প্রকাশ করেন, বাংলাদেশ একটি স্থিতিশীল গণতান্ত্রিক কাঠামো অর্জন করলে দুই দেশের জনগণের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।

office@ukantho.com


Photo

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কালীগঞ্জ উপজেলা ও পৌর কমিটি গঠন

প্রবীর বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান...

Photo

ঝিনাইদহে শীতার্তদের মাঝে জেলা প্রশাসনের কম্বল বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে...

Photo

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও মব কালচার থামছে না, সংসদে রুমিন ফারহানা

এফএনএস: দেশে গত দেড় বছর ধরে আশঙ্কাজনকভাবে ‘মব কালচার’ (গণপিটুনি...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জ বাজারে মুর্শিদা জামান বেল্টুর লিফলেট বিতরণ ও গণসংযোগ

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত