সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ জেলা জামায়াতের সুধী সমাবেশ

উচ্চকন্ঠ   20-Sep-2025   55

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ন্যায় ও কল্যাণমুখী সমাজ গঠনের লক্ষ্যে ঝিনাইদহে বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখা। সমাবেশে জেলার বিভিন্ন পেশাজীবী, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর’র সভাতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ড.আলমগীর বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলীম। জেলা সেক্রেটারি আব্দুল আওয়ালের সঞ্চালনায় প্রোগ্রামে দারস পেশ করেন শাহ মো: শাহাদাত হোসেন। সমাবেশে অংশ নেওয়া জেলার বিভিন্ন পেশাজীবী, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক নেতৃবৃন্দ তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
এসময় জামায়াত নেতারা বলেন, জনগণের কল্যাণে নিবেদিত রাজনীতি ও দেশপ্রেমে উজ্জীবিত নেতৃত্বই সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে। এজন্য নতুন প্রজন্মকে সৎ, নৈতিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের আলোচিত কালীমন্দিরে চুরির ঘটনায় এখনো শনাক্ত হয়নি চোর

প্রবীর বিশ্বাস, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহের সদর উপজেলার নলডাঙ্গা...

Photo

নড়াইলে শহীদ আবু সাইদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে “শহীদ আবু সাইদ দিবস”...

Photo

আ. লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক: আসিফ মাহমুদ

এফএনএস: গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক-...

Photo

শাপলা চত্বরে নিহত ৯৩ জনের নাম প্রকাশ করল হেফাজত

এফএনএস: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত