শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

উচ্চকন্ঠ   12-Sep-2025   37

Photo

এফএনএস: ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এটি হৃদয়বিদারক, এই পরিকল্পনা ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠন কার্যত অসম্ভব করে তুলবে। শুক্রবার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, বিশ্বজুড়ে বাংলাদেশিরা সবসময়ই আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের প্রতি সহিংস ঔপনিবেশিক দমন-পীড়ন ও নিশ্চিহ্ন করার চেষ্টার বিরুদ্ধে সংহতি প্রকাশ করেছে এবং গর্বের সঙ্গে তা অব্যাহত রেখেছে। স¤প্রতি দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের পরিকল্পনার খবর মিলেছে, যা ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে কার্যত অসম্ভব করে তুলবে, এটি হৃদয়বিদারক। বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনের জনগণ, তাদের সংস্কৃতি, জমি ও ইতিহাসের ওপর চলমান জাতিবিদ্বেষ ও আক্রমণ ফিলিস্তিনিদের গণহত্যা এবং পরিকল্পিত জাতিগত নিধনের চেয়ে কম কিছু নয়। এটি জঘন্য। অনেক বাংলাদেশি মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাস ও কাজ করেন উল্লেখ করে তারেক রহমান বলেন, ইসরায়েলি সরকার পুরো অঞ্চলটিকে যেভাবে এক গভীর অন্ধকার খাদে ঠেলে দিচ্ছে, তাতে আমি বাংলাদেশি এবং তাদের পরিবারের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি ইসরায়েলি সরকারের বসতি সম্প্রসারণ পরিকল্পনার নিন্দার পাশাপাশি তাদের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেন, বিশ্ব সম্প্রদায় যেন আন্তর্জাতিক বিচার আদালতকে বলে যে-তারা যেন ফিলিস্তিনিদের ভয়াবহ দমন-পীড়নের শিকার হওয়ার এই সময়ে আর দেরি না করে স্পষ্টভাবে ঘোষণা করে যে গাজায় ইসরায়েলি সরকার একটি গণহত্যা চালাচ্ছে।

office@ukantho.com


Photo

ব্যবসায়ীকে বালুতে পুঁতে ৪ কোটি টাকা আদায়, সাবেক বিএনপি নেতা আটক

এফএনএস: যশোরের নওয়াপাড়ায় ব্যবসায়ীকে বালুতে পুঁতে ৪ কোটি টাকা আদায়ের...

Photo

কালীগঞ্জে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে তিন দিনব্যাপী কৃষি...

Photo

ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে গাড়িচাপায় শিশু নিহত

এফএনএস: ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ার পর কাভার্ডভ্যানের...

Photo

ঝিনাইদহে সরকারি রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ: অভিযোগ পেয়ে এক বছরেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার বাজার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত