রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

হবিগঞ্জে ১৬ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

উচ্চকন্ঠ   10-Sep-2025   50

Photo

এফএনএস: হবিগঞ্জের বাহুবল উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৬টি ডাকাতি মামলার আসামি জামাল মিয়া ওরফে জামাল ডাকাতকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সকালে বাহুবল মডেল থানা পুলিশ উপজেলার নোয়াগাঁও এলাকা থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে। নিহত জামাল ওই গ্রামের আবদুর রহমানের ছেলে। বাহুবল মডেল থানার ওসিজাহিদুর রহমান জানান, জামাল ও তার সহযোগীদের সঙ্গে একই গ্রামের আরেকটি গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত মঙ্গলবার ভোর রাতে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে যায়। ভোরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ওসি আরও জানান, ডাকাতি, দস্যুতা ও চুরির অভিযোগে শুধু বাহুবল মডেল থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে ১৬টি। দেশের আরও বিভিন্ন থানায়ও তার নামে মামলা থাকতে পারে। তিনি বলেন, লাশ উদ্ধারের পর গ্রামের রেনু মিয়ার ছেলে শিবলু মিয়াকে (১৯) হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

জাতীয় পার্টি ফ্যাসিবাদের সহায়ক: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক...

Photo

ঝিনাইদহে সূর্যের হাসি ক্লিনিকে বিশেষ মতবিনিময় সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে সূর্যের হাসি ক্লিনিকে...

Photo

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত

হুমায়ূন কবির সোহাগ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে...

Photo

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা যুব লীগের সভাপতিকে মারধর ও গাড়ী ভাংচুর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা যুব লীগের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত