সোমবার | ৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কোটচাঁদপুরে ঘাস পোড়া বিষ পানে ১৪ দিন পর মৃত্যু

উচ্চকন্ঠ   08-Sep-2025   54

Photo

মামুন হোসেন, কোর্টচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে ঘাস পোড়া বিষ খেয়ে ১৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন মাসুদ রানা (১৩) নাম এক শিক্ষার্থী । সে বলুহর ইউনিয়নের এড়ান্দা গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও ফুলবাড়ীর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। মৃত মাসুদ রানার পিতা আলমগীর হোসেন জানান, বাড়ি থেকে স্কুলে যাওয়ার নাম করে বের হলেও স্কুলে না যে এদিক সেদিক ঘোরাফেরা করে বেড়াই ঠিকমতো স্কুলে উপস্থিত থাকে না। এ কারণে স্কুল শিক্ষকরা আমার কাছে অভিযোগ জানান। তার প্রেক্ষিতে আমি ছেলে মাসুদ রানার কাছে জানতে চাই যে তুমি স্কুলে না গিয়ে কি করে বেড়াও।
স্যারের আমার কাছে নালিশ দিচ্ছে এই কারণে ২৫ শে আগস্ট অভিমান করে বাড়ি থেকে ১০০ টাকা নিয়ে রঘুনাথপুর বাজার থেকে ঘাস পোড়া বিষ কিনে খেয়ে বাড়িতে আসে। সে সময় আমরা প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর সদর হাসপাতালে রেফার করেন।
সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ সেপ্টেম্বর সোমবার সকালে মৃত্যুবরণ করেন। এ বিষয় কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর বলেন, রাজশাহী মেট্রোপলিটন থানা থেকে আমাদের কাছে একটা মেসেজ দিয়েছিল।
মাসুদের বিষ খাওয়ার বিষয় কোটচাঁদপুরে থানায় কোনো অভিযোগ বা জিডি আছে কিনা। আমরা মেসেজের রিপ্লাই দিয়েছি পরবর্তী পদক্ষেপ যা নেওয়ার ওখান থেকে নিবে।

office@ukantho.com


Photo

টুকুর বক্তব্য ইতিহাস-ভাষাতত্ত্ব, গণআকাঙ্ক্ষাকে অস্বীকারের শামিল: জামায়াত

এফএনএস: ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ...

Photo

যশোরে বিধবা বোনকে কু প্রস্তাবের জেরে ভাই খুন, দুইজন আটক

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের...

Photo

শুল্ক আরোপ বিষয়ে ট্রাম্প প্রশাসনকে দেওয়া চিঠি নিয়ে ইতিবাচক প্রত্যাশা অর্থ উপদেষ্টার

এফএনএস: যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক...

Photo

বিডিআর হত্যাকান্ড নিয়ে তথ্য দিতে গণবিজ্ঞপ্তি

এফএনএস: বিডিআর হত্যাকান্ড বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের ওয়েবসাইটের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত