বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

এসএসসির কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

উচ্চকন্ঠ   09-Apr-2025   58

Photo

এফএনএস: এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা এক আদেশে গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল, দাখিল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা ১০ এপ্রিল থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। যেহেতু কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করছি। এই আদেশ ১০ এপ্রিল থেকে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে বলেও এতে জানানো হয়। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবেন ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার লিখিত বা তত্ত¡ীয় অংশ শেষ হবে ১৩ মে। আর মাদরাসা বোর্ডের অধীনে দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে ১৫ মে। এরপর ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

office@ukantho.com


Photo

চাঁদপুরে পুকুরে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

এফএনএস: চাঁদপুর সদরে পুকুরে ডুবে মা-ছেলেসহ তিন জনের করুণ মৃত্যু হয়েছে।...

Photo

নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জাতীয় শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা...

Photo

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ৩০ মে ২০২৫ (শুক্রবার) সকাল ১০ ঘটিকায়...

Photo

আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি চালানো আল-আমিন র‌্যাবের হাতে ধরা

এফএনএস: আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি চালিয়ে বহুবার হাতছাড়া হওয়া দুর্ধর্ষ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত