রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজার হাজার নেতাকর্মীর ঢল

উচ্চকন্ঠ   03-Sep-2025   38

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বুধবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি সমাবেশ ও শোভাযাত্রা করেছে। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও ঝিনাইদহ ৪ আসনে মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী সমর্থকদের অংশগ্রহনে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়। এর আগে খালেদা জিয়ার প্রতিকৃতি সাজে হামিদ কন্যা প্রার্থনা তার মাকে নিয়ে শোভাযাত্রায় অংশ নিতে সমাবেশে যোগ দেন।
এদিন বিকাল ৩টার পর থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপির হাজার হাজার নেতা, কর্মী, সমর্থক শহরের সরকারী ভূষনস্কুল মাঠে জড়ো হয়। বিকাল ৫ টার পর বাদ্যযন্ত্র ও রং বেরংয়ের ব্যানার ফেষ্টুন নিয়ে বিশাল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে ভূষনস্কুল সড়কে সংক্ষিপ্ত সমাবেশ প্রধান অতিথি হামিদুল ইসলাম হামিদ বলেন, আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষ প্রতিককে বিজয়ী করতে হবে। বিএনপির কান্ডারী দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের রাজপথ ও মাঠে ময়দানে অতন্ত্র প্রহরীর মত কাজ করতে হবে। এজন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ¦ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, বিএনপি নেতা ও উচ্চকন্ঠ নিউজের প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, মিজানুর রহমান লাল্টু, প্রভাষক আব্দুল মজিদ শেখ, আশরাফুজ্জামান লাল, আব্দুল আলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবার রহমান মিলন, পৌর কৃষকদলের আহ্বায়ক ক্বারী ফুরকান আলী, সদস্য সচিব ইয়ানুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজান আলী খোকন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহ্বায়ক তৌপিকুর রহমান কাজলসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।

office@ukantho.com


Photo

হরিণাকুন্ডু চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই কোন শিক্ষার্থী

টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদক: চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন...

Photo

কালীগঞ্জে বিএনপি নেতার উপস্থিতিতে ঊষার সভাপতি হলেন ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার প্রবাসী ও দেশব্যাপী...

Photo

শিগগিরই ফিরবেন তারেক রহমান, সেদিন দেশ যেন কেঁপে ওঠে: ফখরুল

এফএনএস: নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে তারেক রহমানের ‘শিগগিরই’...

Photo

কয়েকজন উপদেষ্টার অপকর্মের প্রমাণ আছে, সংশোধন না হলে নাম প্রকাশ করবো: তাহের

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত