বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কোটচাঁদপুর শিশুনিলয় ফাউন্ডেশনের উদ্যোগে জীবননগরে ফ্রি চক্ষু ক্যাম্প

উচ্চকন্ঠ   03-Sep-2025   64

Photo

মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক: কোটচাঁদপুর শিশুনিলয় ফাউন্ডেশনের উদ্যোগে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কে ডি কে ইউনিয়নের খয়েরহুদা গ্রামে অনুষ্ঠিত হলো ফ্রি চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন কার্যক্রম।
মঙ্গলবার সমৃদ্ধি কর্মসূচি কোটচাঁদপুর শাখার আয়োজনে ও শিশু নিলয় ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে আয়োজিত এ কর্মসূচি অনু্ষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে ২৪৮ জন রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ৩৪ জন ছানি রোগীকে শনাক্ত করে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু নিলয় ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আসিফ আহসান খান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সংস্থার পরিচালক (এসডিপি) রোজিনা আক্তার ও উপ-পরিচালক শেখ জাহাঙ্গীর আলী।
প্রধান অতিথি আসিফ আহসান খান তাঁর বক্তব্যে বলেন, সমৃদ্ধি কর্মসূচির মূল লক্ষ্য হলো মানুষের জীবনমান উন্নয়ন করা। স্বাস্থ্যসেবা থেকে শুরু করে শিক্ষা ও সামাজিক উন্নয়ন—সব ক্ষেত্রেই আমরা কাজ করে যাচ্ছি। এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রামের মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় সেবা পাচ্ছেন।
এসময় বিশেষ অতিথিরা জানান, গ্রামীণ জনপদের মানুষ চিকিৎসা সেবার সুযোগ থেকে প্রায়ই বঞ্চিত হন। এ ধরনের কার্যক্রম তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। এসময় চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন,আমরা গ্রামের মানুষ শহরে গিয়ে চিকিৎসা করাতে পারি না। এখানে বিনামূল্যে চিকিৎসা পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি।
আয়োজকরা জানান, সমৃদ্ধি কর্মসূচির আওতায় শুধু চক্ষু চিকিৎসা নয়, বরং স্বাস্থ্যসেবা, শিক্ষা, স্যানিটেশন ও সামাজিক উন্নয়নমূলক আরো নানা কার্যক্রম ভবিষ্যতে নিয়মিতভাবে বাস্তবায়ন করা হবে।

office@ukantho.com


Photo

আদালত থেকে পালালো হত্যা মামলার আসামি

এফএনএস: ঢাকার ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায়...

Photo

পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় ধর্মযাত্রায় সরোজিত কর্মকার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায়...

Photo

বেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে৷ বৈশাখী মেলা অনুষ্ঠিত

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: বাঙালির সার্বজনীন লোকজ উৎসব পহেলা...

Photo

ফরিদপুরে যুবকের হাত-পা বাঁধা ও গলাকাটা লাশ উদ্ধার

এফএনএস: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা ও গলাকাটা এক অজ্ঞাত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত