বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নুরের ওপর হামলার ঘটনায় তারেক রহমানের তীব্র নিন্দা, তদন্তের আহ্বান

উচ্চকন্ঠ   30-Aug-2025   51

Photo

এফএনএস:গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে নুরের দ্রুত সুস্থতা কামনা করে ঘটনা তদন্তে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার নিজের ভেরিফাই ফেইসবুক পেইজে তিনি বলেন, আমরা এক অত্যন্ত সংবেদনশীল গণতান্ত্রিক উত্তরণের সময় অতিক্রম করছি, যার প্রথম পদক্ষেপ হলো জাতীয় নির্বাচন। তাই আজকের মতো অস্থিতিশীলতা সৃষ্টিকারী ঘটনাগুলো যাতে ছড়িয়ে না পড়ে এবং আমাদের গণতন্ত্রের পথে অগ্রযাত্রা বাধাগ্রস্ত না হয়-সেটি আমাদের সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে।তারেক রহমান বলেন, গণতন্ত্রকামী সব পক্ষ, যার মধ্যে বিএনপি ও এর জোটসঙ্গীরা রয়েছে-সংযম ও সহনশীলতা বজায় রাখবে। গত বছরের গণ-অভ্যুত্থানের সত্যিকারের চেতনা বিজয়ী হতে হবে। দেশকে অবশ্যই দলবাজি, সহিংসতা ও বর্তমান অস্থিতিশীলতার শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে।’তিনি আরও বলেন, যদি আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই, তবে আমাদের সহিংস জনতার সংস্কৃতির বিরুদ্ধে সজাগ থাকতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়তে হবে। কেবল জনগণকে গণতান্ত্রিক পথে ক্ষমতায়ন এবং সবার জন্য ন্যায়বিচার, সমতা ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফল হতে পারব।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক নূরের দ্রæত আরোগ্য কামনা করে সরকারের কাছে ঘটনার আইনসম্মত তদন্তেরও দাবি জানান।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে নারীকে গাছে বেঁধে নির্যাতন, ঘটনার নেপথ্যে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে...

Photo

সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাসীরুদ্দীন

এফএনএস: সীমান্তে একের পর এক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সরকারের...

Photo

ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা:গড়বে...

Photo

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা

এফএনএস: বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ায় দ্বিতীয়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত