বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

উচ্চকন্ঠ   30-Aug-2025   66

Photo

মনজুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক: গন অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার বিকাল ৪ টায় গণ অধিকার পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । প্রতিবাদ সভা পূর্ববর্তী বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে মেইন বাস স্টান্ডে এসে শেষ হয় ।
বিক্ষোভ মিছিল শেষে মেইন বাস স্টান্ডের ট্রাফিক সিগনাল পয়েন্টে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন , গণ অধিকার পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সোলাইমান হোসেন , সাধারন সম্পাদক শিফাউর রহমান শিপন , জেলা গণ অধিকার পরিষদের সহ সভাপতি হাফেজ মো. ইব্রাহিম খলিল প্রমুখ ।
সে সময় বক্তরা হুশিয়ারি দিয়ে বলেন, আগামি ২৪ ঘন্টার মধ্যে নূরের উপর হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে । না হলে কঠোর কর্মসূচী দেওয়া হবে ।

office@ukantho.com


Photo

নতুন দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না: মির্জা আব্বাস

এফএনএস: নতুন রাজনৈতিক দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না বলে মন্তব্য করেছেন...

Photo

ঝিনাইদহে হুমকিতে বন্ধ চারশত গরু কোরবানির প্রক্রিয়া

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে কুচক্রি মহলের হুমকিতে চার...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির টানা অভিযানে মাদক উদ্ধার সহ আটক দুই

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায়...

Photo

ঝিনাইদহের শৈলকুপায় সুপারি পাড়া নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গাছের সুপারি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত