সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

খুলনায় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   27-Aug-2025   50

Photo

এফএনএস: খুলনার কাজীবাছা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টা ১৫ মিনিটে উপজেলার ১০ গেট সংলগ্ন তেঁতুলতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা খায়রুল বাশার বলেন, স্থানীয়দের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। যেহেতু লাশ নদীতে পাওয়া গেছে, তাই বিষয়টি নৌ-পুলিশের আওতায় পড়ে। তাদের অবহিত করার পর তারা লাশ উদ্ধার করে। নৌ-পুলিশ রূপসা ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের জানান, খবর পেয়ে আমরা বিকেল ৩টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই। একটি বস্তা থেকে অজ্ঞাত পরিচয়ের একজন পুরুষের লাশ উদ্ধার করা হয়। লাশটি ফুলে যাওয়ায় প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ইতোমধ্যে পিবিআই এবং সিআইডির বিশেষজ্ঞ টিমকে ডাকা হয়েছে। তিনি আরও জানান, উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ নদীতে ফেলা হতে পারে। তবে তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে শিশু সাবা হত্যার অপরাধী যেই হোক, ছাড় নয়: অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের পবহাটি এলাকায় তিন বছর...

Photo

মুন্সীগঞ্জের নিখোঁজ সেই স্কুলশিক্ষার্থীর লাশ মিললো ডোবায়

এফএনএস: মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজ স্কুলশিক্ষার্থী রোমান শেখের...

Photo

মুরাদনগরে ধর্ষণের ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫: ভিডিও অপসারণ এবং নারীকে নিরাপত্তা ও চিকিৎসা দেওয়ার নির্দেশ

এফএনএস: কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে ধর্ষণের...

Photo

বিএনপি-জামায়াতের কুতর্কে আমরা জড়াব না: নাসীরুদ্দীন

এফএনএস: গণভোটের সময় নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে চলমান বিতর্ককে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত