সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

উচ্চকন্ঠ   23-Apr-2025   63

Photo

এফএনএস: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আরমান হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন । নিহত আরমান তেজগাঁওয়ের দারাজ কোম্পানির গোডাউনে দিনমজুর হিসাবে কাজ করতেন। গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তেজগাঁও বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি (বুটেক্স) প্রধান ফটকের পাশে তিনজন দুর্বৃত্ত আরমানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত সাড়ে আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. গাজী শামীমুর রহমান বলেন, প্রাথমিক তদন্ত জানা যায়, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় তিনজন দুর্বৃত্ত আরমানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারে চেষ্টা চলছে। কী নিয়ে পূর্ব শত্রুতা ছিল, জানতে চাইলে ওসি বলেন, কিছুদিন আগে নাগরিক সচেতনতা থেকে দুর্বৃত্তদের মধ্যে একজনকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল নিহত আরমান। সে কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত খালাতো ভাই রাজু বলেন, বেশ কিছু দিন আগে আরমান ওই এলাকার এক ছিনতাইকারীকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল। গত সোমবার ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। নিহত আরমান মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলার আন্দার মানিক গ্রামের দিন মজুর একরাম হোসেনের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। বর্তমানে মধ্য বেগুনবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে থাকতো।

office@ukantho.com


Photo

ভারতে গণমাধ্যমের ইউটিউব চ্যানেল ব্লকের বিষয়ে ব্যাখ্যা চাইবে সরকার

এফএনএস: ভারতে বাংলাদেশের কয়েকটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ...

Photo

অবশেষে দল থেকে বহিষ্কার হলেন কালীগঞ্জে শিক্ষক পেটানো স্বেচ্ছাসেবকদল নেতা সোনা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষক পেটানো স্বেচ্ছাসেবকদল...

Photo

থানার টয়লেটে পাওয়া গেল এএসআইয়ের লাশ

এফএনএস: চট্টগ্রাম নগরের চকবাজার থানার শৌচাগার থেকে মো.অহিদুর রহমান...

Photo

জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত