বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

নড়াইলে স্কুলছাত্র আল মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

উচ্চকন্ঠ   25-Aug-2025   41

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া গ্রামের অষ্টম শ্রেণির স্কুলছাত্র আল মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ছাত্রসমাজ ও এলাকাবাসীর আয়োজনে সোমবার (২৫ আগস্ট) দুপুরে যোগানিয়া বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন-স্কুলশিক্ষক শামীম আহমেদ ভূঁইয়া, খায়রুল ইসলাম, আমানত ইসলাম পারভেজ, নিহত আল মামুনের বাবা হাবিবুর রহমান মোল্যা, বোন মুসলিমা, ভাবি কারিমা ইসলাম, জাকিয়া সুলতানা, সহপাঠী তামিম ইকবাল, আব্দুল আজিম, মিনহাজুল ইসলামসহ অনেকে।
বক্তারা বলেন, গত ২২ জুলাই যোগানিয়া ডিএন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আল মামুন যোগানিয়া বাজারে সেলুনে চুলকাটাতে গেলে শিমুল নন্দীসহ আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করেন। গুরুতর আহত মামুনকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট মারা যায় মামুন। চুলকাটা কাচি দিয়ে মামুনের গলায় আঘাত করা হয়।
এ ঘটনায় গত ১১ আগস্ট নিহত মামুনের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে নড়াগাতী থানায় হত্যা মামলা দায়ের করেন। পূর্বশক্রতার জের ধরে মামুনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ মামলার ১ নম্বর আসামি শিমুল নন্দীসহ (১৮) অন্যদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করেন ভুক্তভোগী পরিবার, স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী।
নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান জানান, এ হত্যাকান্ডের ঘটনায় এজাহারনামীয় আসামিদের মধ্যে গৌতম নন্দীকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সোচ্চার রয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে আওয়ামী দোসরদের নেতৃত্ব দখলের পায়তারা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ডায়াবেটিক হাসপাতালকে ঢাল হিসেবে...

Photo

দলের অনুমতি ছাড়া সরকারি দফতরে আন্দোলন বিএনপি সমর্থন করে না: রিজভী

এফএসএস: নিজেদের ফায়দা আদায়ের জন্য ইনকাম ট্যাক্সে বিএনপির নাম ভাঙিয়ে...

Photo

একুশে পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

এফএনএস: বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৮ বিশিষ্ট ব্যক্তি...

Photo

ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত