শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ভারতীয় আগ্রাসনের ইতিহাস মুছে গেছে জুলাই অভ্যুত্থ্যানের মাধ্যমে: আসিফ মাহমুদ

উচ্চকন্ঠ   20-Aug-2025   54

Photo

এফএনএস: অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পরাশক্তি ভারতীয় আগ্রাসনের ইতিহাস মুছে গেছে। বুধবার বিকেল ৩টায় গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতু উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও সীমান্তবর্তী ভারতের সঙ্গে তিস্তাসহ যেসব নদী আমরা শেয়ার করি, সেসব নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারিনি। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষকে ভারতীয় আগ্রাসনের পাটাতনে দাবিয়ে রাখার যে ইতিহাস, তা মুছে গেছে। আগামীর বাংলাদেশে যারাই দায়িত্বে আসুক, যেই সরকারই ক্ষমতায় আসুক ভারতীয় আগ্রাসনের কাছে মাথানত করবে না বলে আমরা বিশ্বাস করি। তিনি আরও বলেন, এ পানির ন্যায্য হিস্যার কথা বলায় আমাদের ভাই আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। আজকের এ দিনে আমরা আগ্রাসনবিরোধী লড়াইয়ের মহানায়ক মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তার সম্মানার্থে সেতুর নাম দেওয়া হয়েছে মওলানা ভাসানী সেতু। উপস্থিত জনতার উদ্দেশে তিনি আরও বলেন, আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যে রাষ্ট্র আর কখনও কোনো শাসক, কোনো অশুভ পরাশক্তির কাছে মাথানত করবে না। যে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ মাথা উঁচু করে নিজের অধিকার আদায়ে লড়াই করে যাবে। এসময় তিস্তা সেতু চালুর মধ্য দিয়ে কুড়িগ্রামসহ অত্র এলাকার মানুষের জীবনমান উন্নয়নসহ অর্থনীতিতে গতি আসবে বলেও আশা প্রকাশ করেন আসিফ। এসময় উত্তরের মানুষের স্বাস্থ্যসেবার জন্য হাসপাতাল ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইপিজেড নির্মাণের জোরালো দাবি জানানো হয়। এরপর বিভিন্ন দাবিতে একটি স্মারকলিপি উপদেষ্টা হাতে তুলে দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদ মিয়া। এতে আরও বক্তব্য দেন- প্রকল্প প্রতিনিধি সৌদি অতিথি ড. সাউদ বিন জাঈদ, জেলা জামায়াতের সাবেক আমির আব্দুর রহিম ও সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ। উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম হোসেন ও পুলিশ সুপার নিশাত এঞ্জেলাসহ অনেকে। বুধবার দুপুর পৌনে ১টায় সৌদি অতিথিদের নিয়ে সেতুটির ফলক উন্মোচন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে সংযোগ শীর্ষক সেমিনার

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর...

Photo

আমরা কারো লাল চোখকে ভয় করি না: জামায়াত আমির

এফএনএস:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা...

Photo

প্রবাসীর মৃত্যুদেহ পৌঁছালো হরিণাকুণ্ডুর নিজবাড়িতে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা...

Photo

ঝিনাইদহে জমি অধিগ্রহণ কর্মকর্তার বিরুদ্ধে গালিগালাজ ও হুমকির অভিযোগ জমির মালিকদের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ-যশোর ৬ লেন প্রকল্পের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত