বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বাগেরহাটে স্বামীকে তালাক দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

উচ্চকন্ঠ   20-Aug-2025   52

Photo

এফএনএস:বাগেরহাটের মোংলায় তালাক দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছেন স্বামী। এ ঘটনায় ওই স্বামীকে আটক করে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।পুলিশ জানায়, উপজেলার চিলা ইউনিয়নের পূর্ব চিলা এলাকার মৃত জাফর শেখের ছেলে গোলাম মওলা দুলালের (৪৫) সঙ্গে বেশ কয়েক বছর আগে গাববুনিয়া গ্রামের ইদ্রিস আলী শেখের মেয়ে রঞ্জিলা বেগমের (৩৯) বিয়ে হয়। তাদের বৈবাহিক জীবনে কলহ-বিবাদ লেগেই থাকতো। এক পর্যায়ে ২২ জুলাই রঞ্জিলা তার স্বামী গোলামকে তালাক দেন। ক্ষিপ্ত হয়ে স্বামী গোলাম গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রঞ্জিলার বাবার বাড়িতে গিয়ে তার ওপর হামলা চালান। ওই সময় গোলাম রঞ্জিলার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় কাঠ দিয়ে আঘাত করতে থাকেন। এতে রঞ্জিলার মাথা ফেটে ও থেতলে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে গোলাম পালিয়ে যান। এদিকে রঞ্জিলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্বজনরা। পরে তাকে খুলনায় পাঠানো হলে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে রঞ্জিলার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে চিলা এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় গোলামকে আটক করে পুলিশ। আটক গোলামকে বুধবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, স্ত্রী তার স্বামীকে তালাক দেওয়ায় স্বামী ক্ষুব্ধ হয়ে হত্যা করেছে। এ ঘটনায় স্বামীকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

বিষপানে কিশোরীর আত্মহত্যা

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুরে পারিবারিক কলহের জেরে...

Photo

তারেক রহমানের ঈদ উপহার পেলেন কালীগঞ্জে নিহত যুবদল নেতার পরিবার

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

Photo

নওগাঁয় সেপটিক ট্যাংক থেকে নারীর লাশ উদ্ধার

এফএনএস: নওগাঁয় একটি সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার...

Photo

ঝিনাইদহে ৩শ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে ৩’শ আনসার ও ভিডিপি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত