রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

মামলা না নিলে ওসিকে এক মিনিটে সাসপেন্ড করে দেব : ডিএমপি কমিশনার

উচ্চকন্ঠ   25-Nov-2024   32

Photo

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

সোমবার (২৫ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা, অটো ভ্যান ও ইজিবাইক চালকদের সঙ্গে বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন। বৈঠকে একজন রিকশাচালক দাবি করেন, তাকে কামরাঙ্গীরচর এলাকায় গতকাল রোববার ও এর আগে একদিন মারধর করা হয়েছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিএমপি কমিশনার বলেন, আপনি মামলা করেননি কেন? মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে সাসপেন্ড করা হবে।

চাঁদাবাজির বিষয়ে শেখ মো. সাজ্জাত আলী বলন, কোনো চাঁদাবাজি চলবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় মাস্তানরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে তাহলে তার আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি বন্ধে কমিটি করার কথা জানিয়ে তিনি বলেন, রিকশাচালকরা থানার ওসিকে নিয়ে কমিটি করেন। কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে।

এর আগে বেলা ১১টার দিকে রিকশাচালকদের একটি প্রতিনিধি দল ডিএমপি সদর দপ্তরে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে রিকশাচালকরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। বৈঠকে তারা দাবি করেন, পেটের দায়ে অটোরিকশা মূল সড়কে উঠতে হয়। কিছু এলাকার গলিতেও ঢুকতে দেয় না। এজন্য বাধ্য হয়ে আমাদের মূল সড়কে উঠে পড়তে হয়। আমাদেরকে সহযোগিতা করলে উপকৃত থাকতাম।

office@ukantho.com


Photo

রাজশাহীতে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ১

এফএনএস: রাজশাহীতে ভগ্নিপতিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আমিনুল...

Photo

ময়মনসিংহে তুচ্ছ ঘটনায় যুবককে কুপিয়ে হত্যা

এফএনএস: তুই বলার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ময়মনসিংহ নগরীতে মো. সজীব...

Photo

ড. ইউনূসের কথায় জিয়াউর রহমানের কণ্ঠ শুনছেন মির্জা ফখরুল

এফএনএস: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কথায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর...

Photo

খুলনায় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার

এফএনএস: খুলনার কাজীবাছা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির বস্তাবন্দি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত