শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে নির্মাণাধীন ছয় লেন রাস্তার দুই পাশের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

উচ্চকন্ঠ   19-Aug-2025   57

Photo

আশরাফুল নয়ন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার উপর দিয়ে নির্মাণাধীন ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেন রাস্তার দুই পাশের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা ক্ষতিপূরনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার ১৯ আগস্ট বেলা ১১ টায় শহরের মেইন বাসসট্যান্ডের কালীগঞ্জ উপজেলা ক্লিনিক ও ডায়াগনষ্টিক মালিক সমিতির ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী শামসুল আলম জুয়েল বলেন, আমরা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দুই ধারের ব্যবসায়ীবৃন্দ। মংলা বন্দরের সাথে দেশের উত্তরাঞ্চলসহ সারাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে ঝিনাইদহ-যশোর সড়কটি ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ চলমান। আমরা এই মহাসড়কের দুইপাশে বছরের পর বছর দোকানঘর ভাড়া নিয়ে ব্যবসা-বানিজ্য পরিচালনা করে কোনোভাবে দিনযাপন করে আসছি। সম্প্রতি রাস্তার দুই পাশের জায়গা-জমিসহ অবকাঠামো অধিগ্রহনে মালিকপক্ষকে ৮ ধারায় নোটিশ দিয়ে ক্ষতিপুরণের টাকা প্রাপ্তির বিষয়ে জানানো হয়েছে কিন্তু দোকানঘরের ভাড়াটিয়া হিসাবে ব্যবসায়ী ও তাদের কর্মচারীদের ক্ষতিপূরণের বিষয়ে কোন নোটিশ দেওয়া হয়নি। আমাদের মধ্যে বেশিরভাগ ব্যবসায়ী ক্ষুদ্র ঋণ ও ব্যাংক ঋণ গ্রহীতা। তারপরও আমরা আমাদের ব্যবসাকে অবলম্বন করে কোন রকমে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এখন আমরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছি। বেঁচে থাকার একমাত্র অবলম্বন ব্যবসা হারিয়ে পরিবার পরিজন নিয়ে পথে বসতে চলেছি।
আমরা যে দোকান ঘর ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি তার সৌন্দর্য্য বর্ধনে প্রতিটি ঘরেরই শ্রেণি ও ধরন অনুযায়ি ইটের গাথুনি, টাইলস, রং, পানির ফিটিংস ভাড়াটিয়াদের নিজ খরচে করে নিতে হয়েছে। যাতে লাখ লাখ টাকা খরচ হয়েছে। এখন ঘর মালিকরা যদি ক্ষতিপূরণ পায় তাহলে আমরাও ক্ষতিপূরণ প্রাপ্তির দাবী রাখি।
২০২০ সালে ৬ লেন প্রকল্প পাস হওয়ার পর ২০২২ সালে জমি, ভবন, ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্মরত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার লক্ষ্যে উপজেলার সকল ব্যবসায়ীদের বিনিয়োগ আয়-ব্যয়, কর্মচারির সংখ্যা ও বেতনসহ সকল প্রকার তথ্য সংগ্রহ এবং ভিডিও ধারণ করে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বর্তমানে তার কোন বাস্তবায়ন হচ্ছে না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আমরা প্রশাসন ও প্রকল্প পরিচালকদের কাছে আমাদের ব্যবসা স্থানান্তরের ক্ষতি, দোকানঘরের সৌন্দর্য্য বর্ধনের বিনিয়োগ ও শ্রমিক কর্মচারীদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। আমদের ন্যায্য দাবী ক্ষতিপূরণের টাকা দেওয়া না হলে অচিরেই শান্তিপূর্ণ আন্দোলন ও আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক ব্যবয়াসী আলহাজ্ব শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ব্যবসায়ী গোলাম রসুল, সাবেক কাউন্সিলর ও ব্যবসায়ী আনোয়ার হোসেন, হোটেল ব্যবসায়ী কাজী আমিন উদ্দীন, রাম ঘোষ, ব্যবসায়ী জিল্লুর রহমান, ইউছুপ হোসেন, শহিদুল ইসলাম ও বায়েজিদ হোসাইন প্রমুখ।

office@ukantho.com


Photo

ব্যবসায়ীকে বালুতে পুঁতে ৪ কোটি টাকা আদায়, সাবেক বিএনপি নেতা আটক

এফএনএস: যশোরের নওয়াপাড়ায় ব্যবসায়ীকে বালুতে পুঁতে ৪ কোটি টাকা আদায়ের...

Photo

স্কুলেই টাইফয়েডের টিকা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

মানিক ঘোষ, কালীগঞ্জ প্রতিবেদক: সারাদেশের মতো ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি...

Photo

তলানিতে নামা অর্থনীতিকে বাঁচিয়েছে রেমিটেন্স: প্রধান উপদেষ্টা

এফএনএস: জুলাই গণঅভ্যুত্থানের পর প্রবাসীদের পাঠানো অর্থই বাংলাদেশের...

Photo

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তের আগুন, ভেতরেই পুড়ে মারা গেলেন চালক

এফএনএস: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত