শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চট্টগ্রামে পুকুর থেকে কৃষকের ভাসমান লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   15-Aug-2025   45

Photo

এফএনএস: চট্টগ্রামের বাঁশখালীতে সড়কের পাশে পুকুর থেকে ভাসমান অবস্থায় এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। কৃষক মোজাহের আহমেদ (৪০) গন্ডামারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা গোলাপ জানের বাড়ির শের আলীর ছেলে। তার ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। স্থানীয়রা জানান, জায়গা-জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা চলছে। গত বৃহস্পতিবার মামলার শুনানি থাকায় মোজাহের সকালে বাড়ি থেকে চট্টগ্রাম আদালতে যান। পরে গন্ডামারা আসার পথে রাত সাড়ে ৮টার দিকে গোলাপ জানের বাপের বাড়ি এলাকার দুর্বৃত্তরা হামলা করে। এসময় মোজাহের পুকুরে পড়ে যায়। স্বজনরা খবর পেয়ে উদ্ধার করতে এসে পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পুকুরে মোজাহের আহমেদের লাশ ভাসছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা গিয়ে লাশ উদ্ধার করেছি। নাকের পাশে সামান্য রক্ত দেখা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন...

Photo

বাক ও শ্রবণ প্রতিবন্ধী সাদিয়ার রং তুলির আচড়ে ফুটে ওঠে জীবন্ত সব ছবি

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: আবু সাঈদের বুকের তাজা রক্ত...

Photo

তারাবির নামাজ শেষ করে ফেরার পথে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

এফএনএস: মসজিদে তারাবির নামাজ শেষ করে ঘরে ফিরছিলেন কক্সবাজারের উখিয়ার...

Photo

জাতীয় পর্যায়ে শীর্ষ স্থানে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত