রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চট্টগ্রামে আ. লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ১৯

উচ্চকন্ঠ   13-Aug-2025   46

Photo

এফএনএস: চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলায় একজন উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। সোমবার রাতে বন্দর থানা এলাকার সল্টগোলা ক্রসিংয়ের ইশান মিস্ত্রি হাট-সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে আওয়ামী লীগের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে হামলার ঘটনায় বন্দর থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় ৫৮ জনকে আসামি করা হয়। এর মধ্যে ১৮ জনের নাম উল্লেখসহ ৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় বুধবার বিকাল পর্যন্ত মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে সল্টগোলা এলাকায় একটি ঝটিকা মিছিল বের করেন আওয়ামী লীগ, যুবলীগসহ দলটির নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় দলের নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। সেইসঙ্গে বন্দর থানার এসআই আবু সাঈদ রানাকে এলোপাতাড়ি কোপানো হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। এ ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করে। বন্দর থানার ওসি আফতাব উদ্দিন বলেন, স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতির নেতৃত্বে মিছিলটি বের করা হয়। তার নেতৃত্বেই পুলিশের ওপর হামলা হয়েছে। হামলায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা অংশ নেন। এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় ১৮ জনের নাম উল্লেখসহ ৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। যারা গ্রেপ্তার হয়েছে তাদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী। তাদের চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশ ও সেনাবাহিনীর টিম মাঠে আছে।

office@ukantho.com


Photo

মান্দায় ৪০ গ্রাম হিরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: নওগাঁর মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযানে...

Photo

কালীগঞ্জে মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতে থানা পুলিশের কার্যক্রম জোরদার

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে সড়ক-মহাসড়কের...

Photo

কালীগঞ্জে প্রাথমিক দন্ত চিকিৎসা কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

হুমায়ূন কবির সোহাগ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রাথমিক...

Photo

ঝিনাইদহে বর্তমান রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে মতবিনিময় সভা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বর্তমান রাজনীতি ও আগামী জাতীয়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত