রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

শুল্কের মুখোমুখি হচ্ছে কানাডা, মেক্সিকো ও চীন

উচ্চকন্ঠ   01-Feb-2025   49

Photo

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল থেকেই কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপ করছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। গত শুক্রবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, মেক্সিকোর উপর ২৫ শতাংশ, কানাডার উপর ২৫ শতাংশ ও চীনের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন ট্রাম্প। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, এগুলো প্রেসিডেন্টের দেওয়া প্রতিশ্রæতি এবং সেই প্রতিশ্রæতিই রক্ষা করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। তবে গত শুক্রবার ট্রাম্প বলেন, কানাডার তেলের ওপর শুল্ক কমিয়ে ১০ শতাংশ রাখা হবে। আর এই শুল্ক পরে, ১৮ ফেব্রæয়ারি থেকে কার্যকর হতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সুবিচার করেনি- দাবি করে ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপরও শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প। ক্যারোলিন লেভিট বলেন, কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের কারণ হলো, আমাদের দেশে তাদের সরবরাহ করা এবং ছড়িয়ে দেওয়া অবৈধ ফেন্টানিল। যা কয়েক লাখ মার্কিনীর প্রাণ নিয়েছে। ট্রাম্প একাধিকবার বলেছেন, এই পদক্ষেপের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে আসা বিপুলসংখ্যক অবৈধ অভিবাসী ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতির সমাধান করা। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প চীনা পণ্যের ওপর ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। তবে দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে ফিরেই তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেননি। ২০১৮ সালের পর থেকে চীন থেকে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির পরিমাণ কমেছে। ট্রাম্পের প্রথম দফার ধারাবাহিক শুল্ক বৃদ্ধির ফলে এটি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্প ক্ষমতায় ফেরায় বিশে^র বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। চলতি মাসের শুরুর দিকে একজন শীর্ষ চীনা কর্মকর্তাও ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে সতর্কবার্তা দেন, যদিও তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেননি। চীন, কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের প্রধান তিন বাণিজ্য অংশীদার। গত বছর মার্কিন বাজারের মোট আমদানির ৪০ শতাংশের জোগান দিয়েছে এ দেশ তিনটি। ফলে নতুন এই চড়া শুল্ক আরোপ বাণিজ্য যুদ্ধ শুরুর পাশাপাশি যুক্তরাষ্ট্রে পণ্যমূল্য বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। যদিও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত শুক্রবার বলেছেন, আমরা এটা চাই না। তবে ট্রাম্প যদি এগিয়ে যান, আমরাও জবাব দেব। কানাডা ও মেক্সিকো ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের শুল্কারোপের পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি ওয়াশিংটনকে আশ^স্ত করার চেষ্টা করছে যে তারা সীমান্তসংক্রান্ত উদ্বেগ মোকাবিলায় পদক্ষেপ নিচ্ছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে নিরাপদ সড়ক আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ২১ সদস্য...

Photo

কালীগঞ্জে মহাসড়ক ও থানা অবরোধ, ওসির অপসারণের দাবিতে বিক্ষোভ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার...

Photo

কালীগঞ্জে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয়...

Photo

নড়াইলে শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ১ জন গ্রেফতার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের লোহাগড়া উপজেলায় (১২)...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত