সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

পারমাণবিক স্থাপনায় হামলা সর্বাত্মক যুদ্ধ ডেকে আনবে, হুঁশিয়ারি ইরানের

উচ্চকন্ঠ   01-Feb-2025   67

Photo

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: আবারও কড়া সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বললেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের যেকোনও আক্রমণ এই অঞ্চলকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দেবে। গত শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সতর্ক বার্তা উচারণ করেন তিনি। আল জাজিরা এ খবর জানিয়েছে। কাতার সফরের সময় আল জাজিরা আরবিকে এ সাক্ষাৎকার দেন আরাঘচি। তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানো যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বড় ভুল হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেকোনো হামলার ক্ষেত্রে ইরান তাৎক্ষণিক ও কঠোর জবাব দেবে, যা সমগ্র অঞ্চলে সম্পূর্ণ যুদ্ধের রূপ নেবে। ইরানে উদ্বেগ বেড়েছে যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার অনুমতি দিতে পারেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরও কঠোর করতে পারেন। আরাঘচি জানান, তিনি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররহমান বিন জাসিম আল থানির সঙ্গে দোহায় বৈঠক করেছেন এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন। আরাঘচি কাতারে অবস্থানকালে হামাস কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং বলেন, ইসরায়েলের যুদ্ধ সত্তেও ফিলিস্তিনিরা গাজায় জয় অর্জন করেছে। বিশ^ যে হত্যাকান্ড ও ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেছে, তার পরেও ফিলিস্তিনি জনগণ তাদের ভূমিতে দৃঢ়ভাবে অবিচল থেকেছে এবং তাদের মূল্যবোধ ও নীতিগুলি ধরে রেখেছে। আমি মনে করি এটি একটি বিজয়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পুনঃনির্বাচন প্রসঙ্গে আরাঘচি বলেন, ইরান-আমেরিকা সম্পর্কের ইতিহাস শত্রুতা ও অবিশ্বাসে পরিপূর্ণ। তিনি উল্লেখ করেন, আগের ট্রাম্প প্রশাসন পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করেছিল। নতুন ট্রাম্প প্রশাসনকে সম্পর্ক পুনর্গঠনের জন্য বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

office@ukantho.com


Photo

শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেখে মরতে চাই: সারজিস আলম

এফএনএস: জুলাই অভ্যুত্থানে গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনার সর্বোচ্চ...

Photo

জাল সনদে চাকরি প্রধান শিক্ষককে সাত বছরের সশ্রম কারাদন্ড

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জাল সনদে চাকরি, প্রতিষ্ঠানের অর্থ...

Photo

গণমাধ্যমকর্মীদের সাথে নড়াইলের নবাগত পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের নবাগত পুলিশ সুপার...

Photo

চীনের স্বল্পমেয়াদি ভিসা আরও সহজ হলো

এফএনএস: স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করেছে ঢাকার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত