শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ফরিদপুরে হত্যার দুদিন পর তরুণীর লাশ উদ্ধার, স্বামী পলাতক

উচ্চকন্ঠ   09-Aug-2025   56

Photo

এফএনএস: ফরিদপুর শহরের রঘুনাথপুর হাউজিং স্টেট এলাকা থেকে মিম আক্তার নামে (১৯) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা দুদিন আগে তাকে হত্যার পর রুমের মধ্যে লাশ ফেলে রাখা হয়। শনিবার দুপুরের দিকে শহরের রঘুনাথপুর পশু চিকিৎসক জলিলের বাড়ির দ্বিতীয় তলা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত মিম শরীয়তপুরের জাজিরা সদর ইউনিয়নের বাসিন্দা সিরাজ শেখের মেয়ে। প্রায় ছয় মাস আগে মিরাজ বিশ্বাস (২৫) নামে এক যুবক স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেন। বাড়িওয়ালা জলিল শেখের স্ত্রী নীরুন্নাহার বারী জানান, ছয় মাস আগে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেন দুজন। তাদের মধ্যে মিম আক্তার একটি বিউটিপারলারে কাজ করেন এবং মিরাজ বিশ্বাস একটি দোকানের কর্মচারী বলে জানিয়েছিলেন। তিনি আরও বলেন, তাদের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া হতো। আজ ভোরে আমাকে ডেকে গেটের তালা খুলে দিতে বলেন মিরাজ। কারণ জানতে চাইলে বলেন, তার এক আত্মীয় মারা গেছে, সেখানে যাবে। পরে গেট খুলে দিলে তিনি চলে যান। পরে সকালে দুজন ছেলে এসে মিরাজের আত্মীয় পরিচয়ে আমাদের সঙ্গে নিয়ে ওই বাসায় যেতে চান। একপর্যায়ে আমরা গেলে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি মিমকে। তা দেখে ওই দুজন কৌশলে পালিয়ে যান। পরে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে। কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে দুদিন আগে তাকে খুন করা হয়েছে। মরদেহে কিছুটা পচন ধরেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া এ বিষয়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে।

office@ukantho.com


Photo

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে লড়াইয়ের ঘোষণা রুমিন ফারহানার

এফএনএস:ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী...

Photo

লালমনিরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবকের মৃত্যু

এফএনএস: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি...

Photo

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালনে ঝিনাইদহে অ্যাডভোকেসি সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আজ ৬ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর দেশব্যাপী...

Photo

চট্টগ্রামে অস্ত্র-ককটেলসহ ৩ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

এফএনএস: চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে অস্ত্র, ককটেল ও বিস্ফোরকসহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত