সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

মাদকসেবী বখাটে সন্তানকে পুলিশে দিলেন বাবা

উচ্চকন্ঠ   08-Aug-2025   46

Photo

এফএনএস: লাগামহীন কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত সন্তানকে পুলিশের হাতে তুলে দিয়েছেন পটুয়াখালীর এক বাবা। এলাকাবাসীর সহায়তায় গত বৃহস্পতিবার দুপুরে ওই যুবককে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী জেলার দুমকি উপজেলার উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমান হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার (২৪) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের সঙ্গে নানা অপরাধে জড়িয়ে পড়ায় সোহাগ হাওলাদারকে নিয়ে পরিবার, এমনকি প্রতিবেশীরাও চরম আতঙ্কে ছিলেন। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, পথচারী ও শিক্ষার্থীদের উত্ত্যক্ত করাসহ একাধিক অভিযোগ ছিল। বাড়িতে বাবা-মায়ের কথাও সে শুনতো না। গত বুধবার রাতে সোহাগ পার্শ্ববর্তী শহীদ জসিমের বাড়িতে চুরির উদ্দেশ্যে দরজা ভাঙার চেষ্টা করে। খবর পেয়ে সোহাগের বাবা মিজানুর রহমান স্থানীয় ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম ও বারেক মেম্বারসহ গ্রামবাসীর সহযোগিতা চান। পরে সকলে মিলে সোহাগকে আটক করে দুমকি থানায় হস্তান্তর করেন। দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, সোহাগকে চুরির মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকাবাসীর এমন উদ্যোগে অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়বে বলেও তিনি মন্তব্য করেন।

office@ukantho.com


Photo

কুষ্টিয়ায় কৃষককে গুলি করে হত্যা

এফএনএস: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মুখোশ পরে রেফাজুল ইসলাম নামে এক...

Photo

নারায়ণগঞ্জে ডাকাতকে পিটিয়ে হত্যা

এফএনএস: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির সময় নবী (৩২) নামে একজনকে পিটিয়ে...

Photo

যশোরে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

এফএনএস: যশোরের শার্শা উপজেলায় আলামিন হোসেন (৩৮) নামে এক গ্রাম্য চিকিৎসককে...

Photo

হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ

এফএনএস: নাটোরের বড়াইগ্রাম উপজেলার সাত বছরের সেই শিশুটিকে হত্যার আগে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত