শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

দুর্ধর্ষ ছিনতাইকারী রনি গ্রেপ্তার

উচ্চকন্ঠ   04-Aug-2025   51

Photo

এফএনএস:রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে দুর্ধর্ষ ছিনতাইকারী ও ১০ মামলার পলাতক আসামি হুমায়ুন কবির ওরফে রনিকে (২৬) গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ। সোমবারঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে গত রোববাররাতে তেজগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে হুমায়ুন কবির ওরফে রনিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রনি একজন দুর্র্ধষ ছিনতাইকারী ও মাদককারবারি। তিনি তেজগাঁও থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় নিয়মিত ছিনতাই, চুরি ও মাদককারবারি করতেন। তার বিরুদ্ধে তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও শেরে-বাংলা নগর থানায় ছিনতাই, চুরি ও মাদকের ১০টি মামলা রয়েছে।

office@ukantho.com


Photo

নড়াইলে পাথরবোঝাই ট্রাক উল্টে ঘরের ওপর বড়বোনের মৃত্যু, আহত ছোটবোন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে গভীর রাতে পাথর বোঝাই...

Photo

কালীগঞ্জের বেথুলী টু খাজুরা রোডে ১৫ স্থানে গর্ত: অহরহ ঘটছে দূর্ঘটনা

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার...

Photo

ভারতের সম্পর্ক নির্দিষ্ট সরকারকেন্দ্রিক হওয়া উচিত নয়: দ্য হিন্দুকে পররাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: বাংলাদেশ-ভারত সম্পর্ক কোনো নির্দিষ্ট সরকার বা শাসনব্যবস্থার...

Photo

বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত