রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নারায়ণগঞ্জে ভাসুরের ছুরিকাঘাতে নারীর মৃত্যু: থানায় আত্মসমর্পন

উচ্চকন্ঠ   03-Aug-2025   42

Photo

এফএনএস: নারায়ণগঞ্জের বন্দরে নাদিয়া আক্তার লীনা (২৫) নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ভাসুর রবিউল হাসান ওরফে আবিরের বিরুদ্ধে। রোববার হত্যাকান্ডের দুই ঘণ্টা পর সকাল ৯টার দিকে ঘাতক ভাসুর রবিউল হাসান আবির হত্যায় ব্যবহৃত রক্তমাখা চাকু নিয়ে স্বেচ্ছায় বন্দর থানায় এসে আত্মসমর্পণ করেন।নিহত গৃহবধূ নাদিয়া আক্তার লীনা সুদূর ময়মনসিংহর নান্দাইলের কানুরামপুর এলাকার শাহজাহান দেওয়ানের মেয়ে ও কুশিয়ারা এলাকার প্রবাসী রাসেল মিয়ার স্ত্রী।এর আগে সকাল ৭টায় বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার নির্জন একটি বিলে হত্যাকান্ডের ঘটনা ঘটে।আত্মসমর্পণকারী ঘাতক ভাসুর রবিউল হাসান আবির বন্দর থানার কুশিয়ারা এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে।এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।এলাকাবাসী ও বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূ নাদিয়া আক্তার লীনার আগে তিনটি বিয়ে হয়েছিল। কুশিয়ারা এলাকার প্রবাসী রাসেল ছিল তার চার নাম্বার স্বামী। এদিকে ঘাতক রবিউল হাসান ওরফে আবিরের মা বেশ কিছু দিন পূর্বে ব্যবসার জন্য একটি ব্যাংক থেকে চার লাখ টাকা উত্তেলন করে তার ছোট ছেলে রাসেল ও তার স্ত্রী নাদিয়া আক্তার লীনা হাতে তুলে দেন। রাসেল ঋণ পরিশোধ না করে প্রবাসে পাড়ি জমায়। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ জিম্মাদার ভাসুর রবিউল হাসান আবিরকে টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করে। এ নিয়ে ছোট ভাইয়ের স্ত্রী নাদিয়া আক্তার লীনা সাথে ভাসুর রবিউল হাসান আবিরের সাথে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে রোববার সকাল ৭টায় ভাসুর রবিউল হাসান আবির তার ছোট ভাইয়ের স্ত্রী নাদিয়া আক্তার লীনাকে বাসা থেকে ডেকে নিয়ে কুশিয়ারা এলাকার একটি নির্জন বিলে নিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। হত্যার দুই ঘণ্টা পর সকাল ৯টায় ভাসুর রবিউল হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র নিয়ে বন্দর থানায় এসে আত্মসমর্পণ করে।এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

office@ukantho.com


Photo

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

এফএনএস: খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে মো. রাশেদ কাজী (২০) নামে এক যুবককে...

Photo

তারেক রহমানকে ভারত-পাকিস্তান-চীন-যুক্তরাষ্টের অভিনন্দন

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)...

Photo

ফ্যাসিস্টকে আশ্রয় দিয়ে নিজেদেরকেও ফ্যাসিস্ট প্রমাণ করেছে ভারত: দুদু

এফএনএস: ভারত একজন ফ্যাসিস্টকে আশ্রয় দিয়ে নিজেদেরকেও ফ্যাসিস্ট প্রমাণ...

Photo

তারেক রহমানকে নিয়ে অশ্লীল শ্লোগানের পরিণতি ভালো হবে না: রনি

এফএনএস: তারেক রহমানকে নিয়ে যে অশ্লীল অশ্রাব্য শ্লোগান দেওয়া হচ্ছে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত